সৌদি যুবরাজের কটাক্ষ করবার পর, এবার পাকিস্তান কে লুজার বললেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি ও পাকিস্তান কে নিয়ে, একাধিক বিতর্কিত মন্তব্য ঘিরে হচ্ছে সমালোচনা। পাকিস্তান, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে কি ফাটল ধরবে?
ট্রাম্প পাকিস্তানকে “লুসার” ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, অন্যদিকে সৌদি যুবরাজকে নিয়ে কটুক্তি -সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
পাকিস্তানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ‘লুসার’ মন্তব্য:
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করেছৈ আমেরিকা। একটি সংবাদ সম্মেলনে, সাংবাদিকরা ট্রাম্প কে প্রশ্ন করেন, মধ্যস্থাতাকারী হিসেবে কেন পাকিস্তান কে বেছে নিলেন।
প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি লুসারদের সঙ্গে ঘুরে বেড়াতে ভালে লাগে। এতে আমার ভালো লাগে। আমি তাদের সাথে আমার সফলতার কথা বলতে পারি। তারা আমার সফলতার প্রসংসা করবে। এতে আমার ভালো লাগে।”

তিনি আরো বলেন, ” আমি সফলতম মানুষের ঘৃণা করি। কারণ- তাদের মধ্যে থাকলে, তাদের সফলতার কথা শুনতে হয়। যা আমার একবারেই পছন্দ নয়।”
এই মন্তব্যের পরপরই কূটনৈতিক মহলে সমালোচনা শুরু হয়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আগেই যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, “যুক্তরাষ্ট্র আমাদের টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে দিয়েছে।”
মধ্যস্থতায় পাকিস্তানের সক্রিয়তা
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হলে, ইসলামাবাদ আলোচনার আয়োজন করতে প্রস্তুত। পাকিস্তান ইতোমধ্যে ওয়াশিংটনের প্রস্তাব তেহরানে পৌঁছে দিয়েছে এবং সেনাপ্রধান ব্যাকচ্যানেল যোগাযোগে যুক্ত রয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই ভূমিকা পাকিস্তানের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করতে পারে, তবে ট্রাম্পের মন্তব্য অভ্যন্তরীণ চাপ বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন।
পটভূমি: দীর্ঘদিনের অসন্তোষ
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কে নিয়ে উপহাস করলেন ডোনাল্ট ট্রাম্প! হচ্ছে সমালোচনা
২০০১ সালের পর আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে আমেরিকা অসন্তোষ হয়। যারফলে পরবর্তীতে সম্পর্কের অবনতি হয়। যা এই দুই দেশের মধ্যে অবিশ্বাসের মূল কারণ হিসেবে দেখা হয়। পাকিস্তানের দাবি, তারা যুক্তরাষ্ট্রের জন্য বড় মূল্য দিয়েছে, কিন্তু বিনিময়ে যথাযথ সম্মান পায়নি।
সৌদি যুবরাজকে নিয়েও বিতর্ক
এর আগেই ট্রাম্প সৌদি আরবের যুবরাজ – কে নিয়েও অশালীন মন্তব্য করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“সালমান ভাবেনি যে তাঁকে আমার পশ্চাৎদেশ চুম্বন করতে হবে, আমার পা চাটতে হবে, সত্যিই ভাবেনি সালমান। এখন তাঁকে আমার প্রতি ভালো ব্যবহার করতে হবে, তাঁকে ভালো হতে হবে।”

এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই মন্তব্যকে অনেকেই অশালীন ও অপমানজনক বলে মন্তব্য করেছেন।
সম্পর্কের প্রেক্ষাপট
২০১৭ সালে ট্রাম্প ও সৌদি যুবরাজের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। কিন্তু পরবর্তীতে খাশোগি হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় সম্পর্কে ফাটল ধরে।
বর্তমানে ইরান ইস্যু, তেলের বাজার ও আঞ্চলিক নিরাপত্তা – সব মিলিয়ে সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।
চলমান সংঘাত ও বৈশ্বিক প্রভাব
মক্কায় কিসওয়া কাটার চেষ্টায় নারী আটক, ভিডিও ঘিরে সমালোচনা
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার ফলে ইতোমধ্যে হাজারো মানুষের প্রাণহানি এবং ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। জ্বালানি বাজারেও এর প্রভাব পড়েছে। পাকিস্তান, তুরস্ক ও মিশর মিলে শান্তি উদ্যোগ চালানোর দারুন চেষ্টা করছে। কিন্তু এই ধরনের প্রকাশ্য মন্তব্য আলোচনার পরিবেশকে, দুর্বল করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্ভাব্য পরিণতি
এখনও পাকিস্তান সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক সূত্র বলছে, বাস্তব স্বার্থের কারণে আলোচনা চালিয়ে যাওয়া হতে পারে। যদি আলোচনা সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে যা বিশ্ব অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো শুধু ব্যক্তিগত বিতর্ক নয় বরং তা আন্তর্জাতিক কূটনীতি, ক্ষমতার ভারসাম্য। এ মন্তব্যগুলো মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায়, সামনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Watch Video Muslim Sangbad
এখন দেখার পালা, ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকা – মুসলিম দেশগুলোর নেতাদের এমন অপমানিত করার পর তারা কি পদক্ষেপ নেয়। নাকি তারা নিজেদের ক্ষমতার লোভে, দেশের মানসম্মান ঢুবিয়ে দিয়ে পশ্চিমাদের চাটাচাটি করতে থাকে।
মুসলিম সংবাদ – মুসলিম উম্মাহর কন্ঠস্বর



