ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত কয়েকজন
ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই এনসিপি’র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর পুলিশের উপস্থিতিতেই হামলা হবার ঘটনা ঘটেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে,নাসীরুদ্দীন পাটওয়ারী কে লক্ষ করে প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে হামলা করার দৃশ্য দেখা যায়।
যারফলে তিনজনের মাথায় গুরুতর আঘাত সহ বেশ কয়েকজন আহত হন। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে ঝিনাইদহ থানায় অবস্থান করছে এবং তিনি জানান তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তাদের অভিযোগ ছাত্রদল, যুবদল, বিএনপি তাদের ওপর পরিকল্পিত ভাবে আক্রমণ করেছে
দিনেই বিজেপি-কংগ্রেসকে পেছনে ফেলল ‘ককরোচ জনতা পার্টি’, পাশে দাঁড়ালেন ধ্রুব রাটি
নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি ধারাবাহিক ভাবে ভারতীয় বাহিনী বিএসএফের গুলিতে নিহত হওয়া শহীদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করছিলো। এমনকী সেখানে গিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো বক্তব্যও প্রদান করছেন তিনি।
এনসিপির দাবি, ভারতীয় দালালেরা এজন্য তার ওপর বেশি ক্ষেপা ছিল। সেই ভারতীয় আধিপত্যবাদের নব্য দোসররাই আজ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়ে তাকে আহত করেছে। এরা তাদের প্রভুরাষ্ট্র ভারতকে খুশি করতে এই হামলা চালিয়েছে।
মুসলিম সংবাদ ভিডিও দেখুন YouTube এ
এই ঘটনায় এনসিপির আরো অনেক নেতা প্রতিবাদ জানিয়েছে। বিশ্লেষক মতে, এমন শান্তিময় সাক্ষাৎকারে এমন হামলা মোটেও গ্রহণযোগ্য নয়। মসজিদ থেকে নামাজ পড়ে কেবল বের হয়েছে তখনই হামলা এটা কি উদ্দেশ্য প্রেরিত কিনা তা ক্ষতিয়ে দেখার আহবান জানিয়েছে।
ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত ওসি বলেন, আমরা এবিষয়ে দ্রুত তদন্ত করবো ও তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যারায় হোক ছাড় পাবেনা।
মুসলিম সংবাদ – মুসলিম উম্মাহর কন্ঠস্বর



