বিসিবিতে অস্থিরতা ও ‘বাইরের শক্তি’ বিতর্ক: বুলবুলের অভিযোগ, ভারত ও বিএনপি চাই তামিম 

বিসিবিতে অস্থিরতা ও ‘বাইরের শক্তি’ বিতর্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমানে গভীর অস্থিরতার মধ্যে রয়েছে। বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, “বাইরের একটি শক্তি” বিসিবিকে স্বাভাবিকভাবে কাজ করতে দিচ্ছে না।

তার এই মন্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে – এই “বাইরের শক্তি” কে? এবং শেষ পর্যন্ত বুলবুল কি এই চাপের কাছে নতি স্বীকার করবেন, নাকি লড়াই চালিয়ে যাবেন?

ঘটনার সূত্রপাত ভারতের সঙ্গে বাংলাদেশের একটি সংবেদনশীল ঘটনার পর। বাংলাদেশে এক হিন্দু ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তি করেন এবং তাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করেন। 

বিসিবিতে অস্থিরতা ও ‘বাইরের শক্তি’ বিতর্ক: বুলবুলের অভিযোগ, ভারত ও বিএনপি চাই তামিম 
বিসিবিতে অস্থিরতা ও ‘বাইরের শক্তি’ বিতর্ক

বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় তৌহিদি জনতা ওই ব্যক্তিকে হত্যা করে। এই ঘটনার পর ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়।

ঠিক এই সময়েই আইপিএল নিলাম অনুষ্ঠিত হয়, যেখানে ৯ কোটি ২০ লক্ষ রুপিতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

দলটির মালিক মুসলিম অভিনেতা শাহরুখ খান হওয়ায় বিষয়টি নতুন মাত্রা পায়। ভারতে কিছু হিন্দু সংগঠন প্রশ্ন তোলে – বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ থাকা সত্ত্বেও কেন একজন মুসলিম ক্রিকেটারকে এত বড় অঙ্কের অর্থ দেওয়া হবে? তারা মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি জানায়।

পরবর্তীতে নিরাপত্তা ইস্যুর কথা তুলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। একই সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে আসে।তখন  বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয়, ভারত যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে পুরো দলের নিরাপত্তা কিভাবে দিবে? 

বিসিবিতে অস্থিরতা ও ‘বাইরের শক্তি’ বিতর্ক

“কেন ঘোষণা করা যাবে না হিন্দু রাষ্ট্র?” -বিজেপি নেতার বক্তব্যে ভারতে তীব্র সাম্প্রদায়িক উত্তাপ

ফলে বাংলাদেশ দল ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচারও নিষিদ্ধ করা হয়। সাথে ভারতের ক্রিকেট কে বয়কটে৷ ডাক উঠে। অনেক নিউজ চ্যানেল আইপিএলের নিউজ করা থেকে বিরত থাকার কথা জানায়।

এরপর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসে। ইউনুস সরকারের পতনের পর ক্ষমতায় আসে বিএনপি। অনেক বিশ্লেষকের মতে, ভারতের সমর্থনেই বিএনপি ক্ষমতায় এসেছে – এমন ধারণাও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়।

এই প্রেক্ষাপটে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির সমর্থনে তামিম ইকবাল নির্বাচনে অংশ নিলেও তখন বিএনপি ক্ষমতায় না থাকায় তিনি পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেননি। পরবর্তীতে তিনি নির্বাচন বর্জন করেন এবং অভিযোগ তোলেন, নির্বাচন নিরপেক্ষ হয়নি। শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হন আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবিতে অস্থিরতা ও ‘বাইরের শক্তি’ বিতর্ক

বিএনপি ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। অভিযোগ ওঠে, তামিম ইকবালকে বিসিবির প্রেসিডেন্ট করার জন্য চেষ্টা চলছে। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বুলবুলের সঙ্গে ভারতের সম্পর্কও খারাপ হয়ে পড়ে। বিশ্বকাপ ও আইপিএল বয়কটের সিদ্ধান্ত ভারত ভালোভাবে নেয়নি বলে ধারণা করা হচ্ছে।

হুজুর কে খুৎবা দিতে বাঁধা দিলেন বিএনপি নেতা: এখন বিএনপি নেতাকে খুৎবা দিতে বলছে হুজুর

বর্তমান পরিস্থিতিতে ক্রীড়া মন্ত্রণালয় একাধিক বৈঠক করছে এবং বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে আটজন নির্বাচিত বোর্ড কর্মকর্তাকে নিষিদ্ধ করা হয়েছে। সমালোচকদের মতে, ধাপে ধাপে বর্তমান বোর্ড ভেঙে দিয়ে পছন্দের ব্যক্তিদের বসানোর চেষ্টা চলছে।

আর এ কাজে সহওতা করছে বাংলাদেশের কিছু ভারত নিয়ন্ত্রিত গণমাধ্যম। যেমন খেলাযোগ, কালের কন্ঠ, প্রথমআলো, ডেইলি স্টার। সাথে কিছু ইউটিউবার পর্যন্ত বুলবুলের বিরুদ্ধে ভিডিও করতে থাকে। যেমন রিয়াসাদ আজিম, নট আউট নোমান, ডেব চৌধুরী ইত্যাদি। 

এমন অবস্থায় বুলবুল প্রকাশ্যে বলেন, “আমাদের ওপর বাইরে থেকে চাপ দেওয়া হচ্ছে। যারা দুর্নীতি করতে পারছে না, তারা সবাই আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সবাই চলে গেলেও আমি যাব না। আমাকে জোর করে সরাতে হলে শেষ পর্যন্ত লড়াই করবো। প্রয়োজনে আইসিসির কাছে যাব।”

Watch Video Muslim Sangbad YouTube 

তবে সমালোচকরা বলছেন, আইসিসিতে গেলেও তেমন লাভ হবে না, কারণ সংস্থাটির নেতৃত্ব ভারতের প্রভাবাধীন -এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে।

সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, ক্রিকেট প্রশাসনের এই সংকট কেবল ক্রীড়াঙ্গনে সীমাবদ্ধ নেই; বরং এর সঙ্গে জড়িত রয়েছে রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণ। এখন দেখার বিষয়- এই সংঘাতের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় এবং বিসিবির নেতৃত্বে শেষ পর্যন্ত কে থাকেন। 

সত্যিই কি ভারত ও বিএনপি তামিম ইকবালকে বিসিবির প্রেসিডেন্ট বানাতে পারে কিনা? যদি তামিম ইকবাল সভাপতি হয়ে যান, তাহলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত কি হয়? এমনিতেই ক্রিকেটের অবস্থা দিন দিন অবনতির পথে। খেলার দিক দিয়ে কম রাজনৈতিক দিক দিয়ে বেশি।

মুসলিম সংবাদ – মুসলিম উম্মাহর কন্ঠস্বর

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।