গণেশ কুমারকে রক্ষা করতে দিল্লি অচল? মোদি সরকারের বিরুদ্ধে অভিজিৎ দীপের বিস্ফোরক অভিযোগ, SIR নিয়ে নতুন বিতর্ক

মুসলিম সংবাদ

গণেশ কুমারকে রক্ষা করতে দিল্লি অচল? মোদি সরকারের বিরুদ্ধে অভিজিৎ দীপের বিস্ফোরক অভিযোগ, SIR নিয়ে নতুন বিতর্ক

গানেশ কুমার মোদিকে কি দিচ্ছে? কি জন্য একজন কে রক্ষা করার জন্য পুরো দিল্লি অচল করে দেওয়া হলো। আজ ১৫ অক্টোবর ককরোচ জনতা পার্টি (CJP)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক প্রেস কনফারেন্সে এমনই বক্তব্য দেন।

তিনি প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, প্রধান নির্বাচন কমিশনার (CEC) গণেশ কুমারকে রক্ষা করতেই নাকি সরকার দিল্লিকে স্থবির করে দিয়েছে ! একই কারণে বিক্ষোভকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। 

প্রেস কনফারেন্সে কী ঘটেছে?

প্রেস কনফারেন্সে অভিজিৎ দীপকে বলেন, “আপনারা ত্রিরঙ্গা উত্তোলনকেও আইন লঙ্ঘন বলে ঘোষণা করেছেন। কার জন্য? একজন গণেশ কুমারের জন্য? গণেশ কুমার নরেন্দ্র মোদিকে কী দিচ্ছেন? আপনারা রেল ও মেট্রো বন্ধ করেছেন। দিল্লিক ভারত – পাকিস্তান সীমান্তের মতো করে তুলেছেন। 

এর আগে সিজিপি এর দলের ৩ জন বড় নেতা দিল্লির যন্ত্রমন্ত্রে অবৈধ ভাবে প্রবেশ করেন। দিল্লি পুলিশ বর্তমান সেখানে প্রবেশ সম্পুর্ণ নিষিদ্ধ করেছেন। তারপরও সিজিপির নেতারা সেখানে প্রবেশ করেন। তারা ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘হিন্দুস্তান জিন্দাবাদ ও ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। দিল্লি পুলিশ বিষয়টি দেখার পরেই তাদের সবাই কে গ্রেপ্তার করেন।

আজারবাইজানে হিজাব নিয়ে বিতর্ক কেন? স্কুলের নতুন পোশাকবিধি, ছাত্রীদের প্রতিবাদ ও ৩৭ জন গ্রেপ্তারের ঘটনা | Full Explained

গণেশ কুমারকে রক্ষা করতে দিল্লি অচল?

এখনো পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হয়নি। এমনকি তাদের কোর্ট তুলে বিচার করার প্রক্রিয়া শুরু করতে চাইছে ভারত সরকার। এরই প্রতিবাদে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

তিনি আরো বলেন, ভারতের ছাত্র সংগঠন, বিরোধী দল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীদের রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে । সবকিছু একজন গণেশ কুমারের জন্য? গণেশ কুমার নরেন্দ্র মোদির কাছে এত গুরুত্বপূর্ণ কেন? আমরা কেন বিশ্বাস করব না যে তিনি মোদিকে নির্বাচনে জেতাতে সাহায্য করছেন?

প্রেস কনফারেন্সে তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট কাপিল সিবল, অভিনেতা প্রকাশ রাজ, অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ এবং ছাত্র নেত্রী নেহা বোরাসহ অন্যান্যরা। এর আগে CJP নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছিল

ভারতের SIR কী এবং কেন বিতর্ক?

বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা Special Intensive Revision (SIR)  হলো ভারতের নির্বাচন কমিশনের চলমান একটি বড় ধরনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। এর উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে – মৃত, অযোগ্য, ডুপ্লিকেট বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং বৈধ ভোটারদের তালিকায় রাখা।

এই প্রক্রিয়ায় দেশজুড়ে প্রায় ১৩ কোটিরও বেশি নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গেছে। বিরোধী দল ও কর্মীরা অভিযোগ করছেন যে, এই সংশোধন নির্বাচনী সুবিধা অর্জনের জন্য ব্যবহার করা হচ্ছে। অনেক বৈধ ভোটার তাদের অধিকার হারাচ্ছেন। নির্বাচন কমিশন অবশ্য বলেছে যে এটি একটি প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতামূলক কাজ এবং সিদ্ধান্তগুলো সর্বসম্মত।

কিন্তু মাঠপর্যায়ে এমন জনগণকেও পাওয়া গেছে যাদের সবকিছু কাগজপত্র বৈধ রয়েছে। তারপরেও অজানা কারণে নির্বাচনের আগে তাদের ভোট দেবার অধিকার হরণ করা হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো নির্বাচন শেষ হলেই তাদের নাম আবার ভোটার তালিকায় চলে আসে। 

এদিকে অভিযুক্ত গণেশ কুমার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বে SIR প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েকজন নির্বাচন কমিশনারের আপত্তির খবরও প্রকাশিত হয়েছে।

মুসলিম সংবাদ চ্যানেলের ভিডিও দেখুন 

বর্তমান পরিস্থিতি

গত ৪ দিন ধরে দিল্লিতে বিক্ষোভ চলছে। পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, কিছু এলাকায় মেট্রো ও রেল পরিষেবা বন্ধ রয়েছে হয়েছে। বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিরোধী নেতারাও এই ইস্যুতে সোচ্চার। তাঁরা গণেশ কুমারের পদত্যাগ এবং SIR প্রক্রিয়ার স্বচ্ছতা দাবি করছেন।

কিন্তু সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁরা বলেছেন যে, নির্বাচনী তালিকা পরিষ্কার করা গণতন্ত্রের জন্য জরুরি এবং আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিতর্ক ভারতের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা, ভোটার অধিকার এবং প্রতিবাদ করার স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। আগামী দিনে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলা এবং রাজনৈতিক পরিস্থিতি কী দিকে যায়, তা লক্ষণীয়।

মুসলিম সংবাদ – মুসলিমের কথা বলে।

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।