রাশিয়ার তেল কেনা নিয়ে আমেরিকার চাপ, মস্কো থেকে কঠোর বার্তা পুতিনের

রাশিয়ার তেল কেনা নিয়ে আমেরিকার চাপ, মস্কো থেকে কঠোর বার্তা পুতিনের

আমাদের তেল আমরা যেখানে খুশি সেখানে বিক্রি করবো, যে দেশের কাছে চাইবো সেই দেশের কাছে বিক্রি করবো, এজন্য আমাদের কারো কাছ থেকে অনুমতি নেবার প্রয়োজন পড়ে না – পুতিন।

বর্তমানে বিশ্ব জ্বালানি তেলের বাজারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এমন সময় হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ না হওয়ায় বিকল্প পথ বেছে নিচ্ছে অনেকে। এই পথ দিয়ে তেল সরবরাহ হচ্ছে না বিধায়, অনেকেই রাশিয়ার তেল কিনছে।

বিশেষ করে ভারতের মত বড় বড় তেল গ্রহণকারী দেশগুলো। কিন্তু অভিযোগ রয়েছে, ভারতসহ এসব দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার জন্য, আমেরিকার অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে।

রাশিয়ার তেল কেনা নিয়ে আমেরিকার চাপ, মস্কো থেকে কঠোর বার্তা পুতিনের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিভিন্ন সময়ে,আমেরিকার গণমাধ্যমকে এমনই বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ইরান – আমেরিকা উত্তেজনার মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার অনুমতি দেয় আমেরিকা।

রাশিয়ার তেল কেনা নিয়ে আমেরিকার চাপ, মস্কো থেকে কঠোর বার্তা পুতিনের

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান: ধর্মীয় মেরুকরণ ও অনুপ্রবেশ ইস্যুতে আল-জাজিরার প্রতিবেদন

কিন্তু বর্তমানে আমেরিকা আবারও ভারতকে রাশিয়ার তেল কিনতে নিষেধ করেছেন। অভিযোগ রয়েছে, শুধু ভারত নয়, এসব দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সহ অনেক দেশের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়া এ সব দেশগুলোকে সস্তা তেল দিতে চাইলেও তারা আমেরিকার অনুমতি ছাড়া রাশিয়ান তেল কিনতে পারছে না। আমেরিকা এসব দেশগুলোকে হুমকি দেবার পর, রাশিয়াকেও পরোক্ষভাবে সতর্ক করেছে।

এরই প্রেক্ষিতে মস্কোতে একটি আলোচনা সভায় পুতিন এ বক্তব্য দেন। তিনি বলেন, “আমাদের কোনো দেশের কাছে তেল বিক্রি করবার জন্য অনুমতির প্রয়োজন হয় না। আমাদের দেশের স্বার্থ সবার আগে রেখে আমরা বাণিজ্য করবো।”

ট্রাম্প বললেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র, মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বক্তব্যে নতুন বিতর্ক

এই বক্তব্য আসার পর, রাশিয়া স্পষ্ট বার্তা দিতে চাই, তারা নিজেদের ইচ্ছেতে আন্তর্জাতিক বাণিজ্য করবে। কোনো দেশ যদি কারো অনুমতি নিয়ে ক্রয়-বিক্রিয় করে সেটা তাদের জাতীয় সিদ্ধান্ত।

কিন্তু রাশিয়া সবার সাথে বাণিজ্য করার জন্য উন্মুক্ত। বিশেষ করে পাকিস্তানের, ইরান ও আমেরিকা উভয়ের সাথে ভালো সম্পর্ক থাকার পরেও ইরান থেকে তেল ক্রয় করতে পারছে না পাকিস্তান। শুধুমাত্র আমেরিকার অনুমতির জন্য।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরান পাকিস্তানের সাথে তেল বিক্রি করতে আগ্রহী থাকলেও পাকিস্তান না করে দিয়েছে। যার ফলে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট ‘পিএসএল’ এ স্টেডিয়ামে দর্শক আসতে দেওয়া হয়নি।

Watc Our Video On YouTube

কারণ হিসেবে তারা তেলের সঙ্কট দেখিয়েছে। যেহেতু ইরান ও পাকিস্তান প্রতিবেশী দেশ এজন্য তাদের তেলের চুক্তি অবশেষে সম্পন্ন হবার পথে। সরাসরি বর্ডারের মাধ্যমে ইরানের তেল পাকিস্তানে যাবে।

এবিষয়েও ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করে আমেরিকান গণমাধ্যম। পাকিস্তান যে ইরানের সাথে তেলের চুক্তি করছে এবিষয়ে কি, আমেরিকা জানে।
তখন ট্রাম্প বলেন, ” আমরা সবকিছু সম্পর্কে অবগত আছি।”

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।