প্যালেস্টাইনের পরিস্থিতি ‘জেনোসাইড’- বললেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স

প্যালেস্টাইনের পরিস্থিতি ‘জেনোসাইড’- বললেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স
প্যালেস্টাইনের পরিস্থিতি ‘জেনোসাইড’- বললেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স

স্পেনে – এক প্রেস কনফারেন্সে অস্কারজয়ী অভিনেত্রী প্যালেস্টাইনে চলমান পরিস্থিতিকে ‘জেনোসাইড’ বলে অভিহিত করেছেন। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

ফেস্টিভ্যালে নিজের নতুন সিনেমা Die, My Love–এর প্রচারণায় অংশ নেওয়ার সময় এমন মন্তব্য করেন। তিনিসাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “যা ঘটছে তা জেনোসাইডের কম কিছু নয় এবং এটি অগ্রহণযোগ্য।”

তিনি বিশেষ করে শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরও বলেন, “আমি ভয় পাচ্ছি। এটি লজ্জাজনক। আমি আমার সন্তানদের জন্য এবং সব শিশুদের জন্য ভয় পাচ্ছি।”

লরেন্সের এই মন্তব্য করেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র অনুযায়ী, বিপুল সংখ্যক বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু নিহত হয়েছে। এই পরিস্থিতি বিশ্বজুড়ে মানবাধিকার ইস্যু হিসেবে আলোচনায় রয়েছে।

প্যালেস্টাইনের পরিস্থিতি ‘জেনোসাইড’- বললেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স

অভিনেত্রী সতর্ক করে বলেন,”বিশ্বের এক প্রান্তে ঘটে যাওয়া মানবিক বিপর্যয়কে উপেক্ষা করলে তা ভবিষ্যতে অন্য প্রান্তেও ছড়িয়ে পড়তে পারে। তিনি আমেরিকান রাজনীতিতে সততার অভাব, মিথ্যাচার এবং সহানুভূতির ঘাটতি নিয়েও সমালোচনা করেন।

ফেস্টিভ্যালের মডারেটররা রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে চলছিলেন। কিন্তু লরেন্স স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, শিল্পীদের মন্তব্যকে সামনে এনে রাজনীতিবিদদের দায় এড়ানো উচিত নয়। তিনি আরো বলেন,” নাগরিকদের ভোটের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।”

সৌদি যুবরাজের কটাক্ষ করবার পর, এবার পাকিস্তান কে লুজার বললেন ডোনাল্ড ট্রাম্প

এই মন্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লরেন্সের বক্তব্যকে সাহসী অবস্থান হিসেবে স্বাগত জানিয়েছেন। আবার কেউ তার মতামত নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিশেষ করে এক্স (সাবেক টুইটার)-এ তার বক্তব্যের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ভিডিওটি লক্ষ লক্ষ লাইক ও শেয়ার হয়েছে। ভিডিওটির আংশিক শর্ট ক্লিপ আমাদের Muslim Sangbad YouTube Channel  এ রয়েছে। চাইলে দেখতে পারেন।

ভিডিও ছড়িয়ে পড়লে প্রো-প্যালেস্টাইন ব্যবহারকারীরা তাকে সমর্থন জানান। কিন্তু ইজরায়েল পন্থি জনগণ সমালোচনা করতে ভুলিনি। তাকে এবিষয়ে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তারা। 

উল্লেখ্য, এই ফেস্টিভ্যালেই লরেন্সকে সম্মানজনক ডোনোস্তিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নিজের অভিনয় ক্যারিয়ারের সাফল্য উদযাপনের পাশাপাশি তিনি রাজনৈতিক ইস্যুতেও সরব হন, যা হলিউডে তুলনামূলকভাবে কম দেখা যায়।

বিহারের নালন্দায় নারী নির্যাতনের ভিডিও ভাইরাল: গ্রেপ্তার ২, ধর্মীয় দাবিতে বিভ্রান্তি

সার্বিকভাবে, – তার এই মন্তব্য শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতার একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে। তবে এটি একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও মানবাধিকার ইস্যুতে নতুন করে বিতর্কও উস্কে দিয়েছে।

বিশ্লেষকদের মতে,বিশ্বজুড়ে চলমান প্যালেস্টাইন ইস্যুতে এই ধরনের বক্তব্য সচেতনতা বৃদ্ধি করতে পারে। যাভবিষ্যতে আরও বড় আলোচনার জন্ম দিতে পারে। তাদের মতে,” এভাবে যদি সবাই মানবতার পক্ষে এগিয়ে আসে। তাহলে পৃথিবীতে আর কোনো গণহত্যা হবেনা। 

মুসলিম সংবাদ – মুসলিম উম্মাহর কন্ঠস্বর

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।