বিহারের নালন্দায় নারী নির্যাতনের ভিডিও ভাইরাল: গ্রেপ্তার ২, ধর্মীয় দাবিতে বিভ্রান্তি

বিহারের নালন্দায় নারী নির্যাতনের ভিডিও ভাইরাল

ভারতের বিহারে এক নারীর ওপর প্রকাশ্যে হামলার ঘটনা দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে, বিষয়টি সামনে আসে। ঘটনাটি ২৬ মার্চ সন্ধ্যায় নূরসরাই থানার অধীন অজয়পুর গ্রামে ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যে এ তথ্য নিশ্চিত হয়েছে। কিন্তু এর পেছনে অনেক রহস্য রয়েছে যা আর্টিকেলের ৭ প্যারার পর জানতে পারবেন। যা ঝমকে দেওয়া মতন ঘটনা। 

ভুক্তভোগী একজন বিবাহিত নারী। তিনি বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন বলে অভিযোগ।অভিযোগ অনুযায়ী, কয়েকজন ব্যক্তি তাকে রাস্তায় আটকায়। এরপর জোর করে টেনে নিয়ে যায় এবং শারীরিকভাবে নির্যাতন করে।

ভিডিওতে দেখা যায়, তাকে মারধর করা হচ্ছে এবং তার শরিরে হাত দেওয়া হচ্ছে। ঘটনাটি ধর্ষণের চেষ্টা ছিল বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিনই ভুক্তভোগী অভিযোগ দায়ের করেন। এরপর দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বিহারের নালন্দায় নারী নির্যাতনের ভিডিও ভাইরাল: গ্রেপ্তার ২, ধর্মীয় দাবিতে বিভ্রান্তি
বিহারের নালন্দায় নারী নির্যাতনের ভিডিও ভাইরাল

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন অশোক যাদব ও মতলু মাহতো। অন্য অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ বলছে, এটি গুরুতর অপরাধ।মামলাটি ধর্ষণের চেষ্টা হিসেবে তদন্ত করা হচ্ছে।

আসামে নির্বাচনী প্রচারে ‘অবৈধ অনুপ্রবেশ’ ইস্যুতে কঠোর অবস্থান বিজেপির, উচ্ছেদ অভিযান জোরদারের হুঁশিয়ারি

ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং নিরাপত্তায় আছেন। ঘটনার সময় আশপাশে লোকজন উপস্থিত ছিল। তবে অনেকেই সাহায্য না করে, ভিডিও ধারণ করেছে বলে অভিযোগ।

এই বিষয়টি সামাজিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে “ডিজিটাল যুগের নিষ্ঠুরতা” হিসেবে দেখছেন। ঘটনার পর রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিরোধী দলগুলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।

তারা দাবি করছে, রাজ্যে নারী নিরাপত্তা দুর্বল হয়ে পড়েছে। সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ভারতের ঝাড়খণ্ডে তোগাড়িয়ার বক্তব্য: মুসলিমদের বহিষ্কার আহ্বানে তীব্র সমালোচনা

এদিকে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ঘিরে বিভিন্ন দাবি ছড়িয়েছে। কিছু পোস্টে হামলার পেছনে ধর্মীয় কারণের কথা বলা হচ্ছে। অভিযোগ করা হয়েছে, একজন খ্রিস্টান ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ধর্মান্তরের বিষয় জড়িত ছিল বলেও কিছু পোস্টে দাবি করা হয়েছে।

বিহারের নালন্দায় নারী নির্যাতনের ভিডিও ভাইরাল

এসব পোস্টের দাবি, “তারা সেখানে উপস্থিত ছিলো। সেখানে আসল ঘটনা অন্য কিছু ঘটেছে। নিউজ চ্যানেলগুলো ভুয়া তথ্য প্রচার করছে।” তাদের মতে, নির্যাতনের স্বীকার নারীর স্বামীর ওপর ধর্মান্তরের অভিযোগ আনা হয়। 

তাদের বাড়িতে গিয়ে তার স্বামীর ওপর হামলা চালিয়ে তাকে তুলে আনে।” কিছু পোস্টে আরও বলা হয়েছে, হামলার সময় ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া হয়। তাদের আরো দাবি,”যেহেতু অপরাধীরা ক্ষমতাধারী দলের কর্মী এজন্য ভারতের গোদি মিডিয়া অপরাধীদের বাঁচানোর জন্য ভুল তথ্য সম্প্রচার করছেন।”

সৌদি যুবরাজের কটাক্ষ করবার পর, এবার পাকিস্তান কে লুজার বললেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্লেষকদের দাবি, ভারতের মিডিয়ার ওপর এমনিতেই বিজেপি সরকারের হয়ে নিউজ করবার অভিযোগ রয়েছে। তারা সবসময় মোদি সরকারের খারাপ কাজ ঢাকার চেষ্টা করেন। অরিজিনাল খবর সামনে আসতে দেয়না।”

তবে এসব দাবির পক্ষে এখনো কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। ভারতের মূলধারার গণমাধ্যমেও এই তথ্য নিশ্চিত করা হয়নি।

সাংবাদিকদের মতে, যাচাই ছাড়া এসব তথ্য ছড়ানো বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই বিষয়টি এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ঐতিহাসিকভাবে নালন্দা শিক্ষা ও সংস্কৃতির জন্য পরিচিত। 

ঘটনার ভিডিও দেখুন এখানে ক্লিক করুন 

তবে সাম্প্রতিক এই ঘটনা নারী নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বর্তমানে তদন্ত চলছে। আরও গ্রেপ্তার হতে পারে বলে জানিয়েছে পুলিশ। অনেকে, এই ঘটনাকে মনিপুরের ঘটনার সাথে তুলনা করছে। 

এখন পর্যন্ত ঘটনাটি প্রাথমিক পর্যায়ে আছে, আসলে কি ঘটেছে তা সামনে আসতে দেরি হচ্ছে। যেহেতু ঘটনাটি ২৬ মার্চ হয়েছে। আজ ভিডিও ভাইরাল হয়েছে ১ এপ্রিল। তাই এতদিন কেন ঘটনা মিডিয়া সামনে আনেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি ১ এপ্রিল সোসিয়ালমিডিয়া ভাইরাল হবার পর ব্যাপক সাড়া ফেলে। তারপরই পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে শুরু করেছে। ঘটনায় এখনো পর্যন্ত ২ জন আটক হয়েছে। আসল ঘটনা কি তা জানতে হওতো আরো সময় লাগবে। 

মুসলিম সংবাদ – মুসলিম উম্মাহর কন্ঠস্বর


সোর্স : সোসিয়াল মিডিয়া ভিডিও &  ভারতীয় নিউজ এজেন্সি। 

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।