ভারতের নর্মদা নদীতে ১১,০০০ লিটার দুধ ঢেলে ‘অভিষেক’: ধর্মীয় আচার বনাম সম্পদের অপচয় – তীব্র বিতর্ক
ভারত: ভারতের নর্মদা নদী ঘিরে একটি ধর্মীয় অনুষ্ঠানে প্রায় ১১,০০০ লিটার দুধ ঢালার ঘটনায় নতুন করে বিতর্ক সৃষ্টি । ভাইরাল হওয়া একটি ড্রোন ভিডিওতে দেখা যায়, হাজারো ভক্তের উপস্থিতিতে নদীতে দুধ ঢেলে ‘অভিষেক’ সম্পন্ন করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সেহোর জেলার সতদেব গ্রামে অবস্থিত শ্রী দাদাজি দরবার পাতালেশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গণে। চৈত্র নবরাত্রি উপলক্ষে এই আয়োজন করা হয়।
আধ্যাত্মিক নেতা দাদা জি ধুনিবালে বাবা-এর নেতৃত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুসারীদের দাবি, এটি মা নর্মদার অভিষেক পূজার অংশ। তাদের মতে, নদীকে পবিত্র করা এবং মাছদের খাদ্য দেওয়ার উদ্দেশ্যে দুধ নদীতে ঢালা হয়েছে।

অনুসারী পবন পাওয়ার বলেন, “বাবার আবেগ হলো নর্মদা জির অভিষেক করা এবং মানুষকে খাওয়ানো। প্রতিদিন ১৫১ লিটার, একদিন ১,১০০ লিটার এবং বুধবার ১১,০০০ লিটার দুধ ব্যবহার করা হয়েছে।”
ড্রোন ভিডিওতে দেখা যায়, নদীর একাংশ দুধে সাদা হয়ে যায় এবং পানিতে ফেনা তৈরি হয়। ভক্তরা নদীর মধ্যে দাঁড়িয়ে পতাকা নিয়ে উদযাপন করেন।
এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সমালোচকদের মতে, ভারতে এখনও লক্ষ লক্ষ শিশু অপুষ্টিতে ভোগে। এমন পরিস্থিতিতে এত দুধ অপচয় করা প্রশ্নবিদ্ধ।
হুজুর কে খুৎবা দিতে বাঁধা দিলেন বিএনপি নেতা: এখন বিএনপি নেতাকে খুৎবা দিতে বলছে হুজুর
পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, দুধের উচ্চ জৈবিক অক্সিজেন চাহিদা (BOD) নদীর পানিতে অক্সিজেনের মাত্রা কমিয়ে দিতে পারে। এতে জলজ প্রাণীর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, সমর্থকদের দাবি – এটি একটি প্রাচীন ধর্মীয় রীতি। নর্মদাকে ‘মা’ হিসেবে পূজা করা এবং অভিষেক করা তাদের বিশ্বাসের অংশ। অনেকে সমালোচনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন।
নর্মদা নদী ভারতের অন্যতম পবিত্র নদী হিসেবে পরিচিত। এর তীরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান হয়ে থাকে। তবে এ ধরনের বড় পরিসরের আয়োজন প্রায়ই বিতর্কের জন্ম দেয়।
বিসিবিতে অস্থিরতা ও ‘বাইরের শক্তি’ বিতর্ক: বুলবুলের অভিযোগ, ভারত ও বিএনপি চাই তামিম
বিশেষজ্ঞরা মনে করেন, ধর্মীয় বিশ্বাস ও পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য রাখা জরুরি। টেকসই ও যুক্তিসঙ্গত পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে সোসিয়াল মিডিয়ায় এই ভিডিও টি ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনদের দাবি, ভারতের মত গরিব দেশে – যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ শিশু অনাহারে থাকে। তাদের মুখে খাবার তুলে না দিয়ে তাদের মুখে দুধ না দিয়ে নদীতে ঢেলে অপচয় করা নিহাত বোকামি ছাড়া কিছু নয়।
ভিডিও Muslim Sangbad YouTube Channel এ দেখেন
তারা এমন অনেক ভিডিও শেয়ার করছেন – যেখানে দেখা যাচ্ছে, নদীতে লিটার লিটার ঢেলা হচ্ছে। পথ শিশুরা, গরীব শিশুরা চাইলে তাদের কে তাড়িয়ে দিয়ে দুধ নদীতে ফেলা হচ্ছে। বর্তমান আধুনিক যুগে এমন কার্যক্রম প্রশ্নবিদ্ধু হচ্ছে।
কিন্তু অনেকে বলছে, কেউ বা কারা যদি এভাবে নদীতে দুধ ঢেলে তাদের দেবতাকে খুশি করে তাহলে করুক না কেন, এটা তাদের ধর্মীয় অধিকার। কারো ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ না করায় উচিত।



