ইরানের হরমুজ প্রণালীতে ভারতীয় তেল ট্যাঙ্কার: চীনা ইউয়ানে পেমেন্ট, পেট্রোডলারের উপর বড় ধাক্কা?

ইরানের হরমুজ প্রণালীতে ভারতীয় তেল ট্যাঙ্কার: চীনা ইউয়ানে পেমেন্ট, পেট্রোডলারের উপর বড় ধাক্কা?

ইরানের হরমুজ প্রণালীতে ভারতীয় তেল ট্যাঙ্কার: চীনা ইউয়ানে পেমেন্ট, পেট্রোডলারের উপর বড় ধাক্কা?

ইরান, ২৩ মার্চ: ব্রেকিং নিউজ – ভারতীয়-পতাকাবাহী তেল ট্যাঙ্কার চীনা ইউয়ানে পেমেন্ট করে ইরান-নিয়ন্ত্রিত স্ট্রেইট অফ হরমুজ প্রণালী পার হয়েছে দাবি – রাশিয়া টিভির। 

রাশিয়া টিভির এক্স পোস্টে এটিকে ‘অ্যালেজডলি টুডে’ বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা যদি নিশ্চিত হয়, তাহলে এটি বিশ্বব্যাপী তেল বাণিজ্যে ডলারের আধিপত্যে  বড় হুমকি।  

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হবার পর ১ মার্চ থেকে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। এ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল ও এলএনজি চলাচল করে। ফলে তেলের দাম বেড়ে ১২০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। যা এখন আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 

তবে ইরান নিজের তেল চীনে রপ্তানি অব্যাহত রেখেছে। ট্যাঙ্কারট্র্যাকার্স ও কেপলারের তথ্য অনুসারে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ১১.৭ থেকে ১৩.৭ মিলিয়ন ব্যারেল তেল চীনে পাঠিয়েছে, যা প্রতিদিন প্রায় ১ মিলিয়ন ব্যারেল।

ইরানের হরমুজ প্রণালীতে ভারতীয় তেল ট্যাঙ্কার: চীনা ইউয়ানে পেমেন্ট, পেট্রোডলারের উপর বড় ধাক্কা?

সিএনএন ও আনাদোলু এজেন্সির রিপোর্ট অনুসারে, ইরান একজন সিনিয়র কর্মকর্তার বরাতে জানিয়েছে যে, তারা সীমিত সংখ্যক তেল ট্যাঙ্কারকে প্রণালী পার হতে দেবে। কিন্তু শর্ত হলো কার্গোর লেনদেন চীনা ইউয়ানে হতে হবে। এটি তেল বাণিজ্যের ‘ম্যানেজমেন্ট’ এর অংশ বলে জানানো হয়েছে। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “হরমুজ প্রণালী খোলা সবার জন্য, শুধু শত্রু ও তাদের মিত্রদের জন্য বন্ধ। অন্যরা পার হতে পারে।” যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইরানি, ভারতীয় ও চীনা জাহাজকে তারা ‘ফাইন’ মনে করছে।

ভারতে গাজা যুদ্ধভিত্তিক অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দি ভয়েস অফ হিন্দ রাজাব’ আটকে দেওয়ায় বিতর্ক

রয়টার্সের রিপোর্ট অনুসারে, ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে, জয়শঙ্কর ও আরাঘচির টেলিফোন আলোচনার পর ইরান ভারতীয়-পতাকাবাহী জাহাজকে নিরাপদ পথ দিয়েছে। 

শিভালিক ও নন্দা দেবীসহ কয়েকটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার ইতোমধ্যে পার হয়েছে, এবং আরও দুটি পাইন গ্যাস ও জাগ ভাসন্ত প্রস্তুত। ভারতের ৪০% ক্রুড আমদানি এই প্রণালী দিয়ে হয়। ইরান ৮টি দেশের সঙ্গে আলোচনা করছে বলেও খবর আছে।

ইরানের হরমুজ প্রণালীতে ভারতীয় তেল ট্যাঙ্কার: চীনা ইউয়ানে পেমেন্ট, পেট্রোডলারের উপর বড় ধাক্কা?

ভারতে ক্রমাগত মুসলমানদের ওপর অত্যাচারের অভিযোগের পরেও কেন ইরান, ভারতের জাহাজ নির্বিঘ্নে ছেড়ে দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। এবিষয়ে ইরানের ভাবা উচিত বলে তাদের দাবি।

এশিয়া টাইমসের বিশ্লেষণেবলা হয়েছে, ইরান হরমুজকে ‘লিভারেজ’ হিসেবে ব্যবহার করে পেট্রোডলার সিস্টেমে আঘাত করছে। চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা এবং ইউয়ানে তেল কেনার দীর্ঘ প্রচেষ্টা এতে গতি পাবে। 

ইরানে কেন হামলা করলো আমেরিকা? ট্রাম্পের পরিকল্পনা কি ব্যর্থ হচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোথায় গিয়ে থামবে

বিশ্লেষক কাশিফ হাসান খান লিখেছেন, “এটি শুধু জাহাজ চলাচল নয়, মুদ্রা নিয়ন্ত্রণের লড়াই।” ভারতও স্যাংশনড দেশগুলোর সঙ্গে বিকল্প পেমেন্ট নিয়ে পরীক্ষা করছে।

ইউএন সতর্ক করেছে, প্রণালীতে বিধিনিষেধ মানবিক সাহায্যে ‘ব্যাপক প্রভাব’ ফেলবে। তেলের দাম বৃদ্ধি, বীমা খরচ বাড়া এবং বিকল্প রুটের চাপে বিশ্ব অর্থনীতি চাপে পড়ছে।

এ ঘটনা এখনও ‘অ্যালেজড’ পর্যায়ে, কিন্তু রয়টার্স, সিএনএন, আনাদোলু ও অন্যান্য সূত্রের তথ্য মিলিয়ে দেখলে স্পষ্ট যে, ইরান কৌশলে ইউয়ানকে প্রাধান্য দিচ্ছে। 

Watch Our Video Muslim Sangbad

এদিকে ভারতে গ্যাস তেলের চরম সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়েছে। গ্যাসের স্টেশনে লম্বা লাইন দেখা দিয়েছে। তেলের দাম আকাশচুম্বী। অর্থনীতি নাজেহাল। এমন অবস্থায় ভারত বাধ্য হয়েই চীনা কারেন্সি ইউয়ান দিয়ে লেনদেন করছে। 

যুদ্ধ শুরু হবার আগে, নরেন্দ্র মোদি ইজরায়েল সফরে যান। যেখানে ইজরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার ওয়াদা দেন। এসব কারণে ভারতের উপর বেজায় চটে আছে ইরান। 

এদিকে ভারতীয় তথাকথিত অন্ধভক্তরা, দেশে মুসলমানদের বিরুদ্ধে লাগাতার উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছে। যা আন্তর্জাতিক মহলে ভারতের মুসলমানদের নিরাপত্তা নিয়ে সঙ্খা প্রকাশ করেছেন। 

মুসলিম সংবাদ – মুসলিম উম্মাহর কন্ঠস্বর


সূত্র: রয়টার্স, সিএনএন, আনাদোলু এজেন্সি, এশিয়া টাইমস, ট্যাঙ্কারট্র্যাকার্স।

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।