বিপিএলে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আনতে চান তামিম ইকবাল

বিপিএলে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আনতে চান তামিম ইকবাল

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট ‘বিপিএল ‘ এ বিদেশি ফ্র্যাঞ্চাইজি আনতে চান বর্তমান বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তামিম। এছাড়াও বিপিএলে কতটি টিম হবে, খেলোয়াড়দের বেতন কিভাবে পরিশোধ করা হবে ও গত বিপিএলের দুর্নীতি নিয়ে কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বিপিএলের ব্রান্ড ভ্যালু কেন বাড়ছে না এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তামিম ইকবাল। তিনি বলেন,” আমাদের সবচেয়ে হতাশার নাম হলো ফ্র্যাঞ্চাইজি। আমাদের বিপিএলের ফ্র্যাঞ্চাইজি গুলো নিয়ম মেনে, সঠিক ভাবে নেওয়া হয় না।

বিপিএলে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আনতে চান তামিম ইকবাল

এজন্য বারবার দল পরিবর্তন, দলের নাম পরিবর্তন, খেলোয়াড়দের বেতন ঠিক মতো পরিশোধ না হওয়া, এমন নানা অসুবিধা লেগেই থাকে। এসব সমস্যা সমাধানের জন্য দরকার বড় ফ্রান্চাইজি।

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান: ধর্মীয় মেরুকরণ ও অনুপ্রবেশ ইস্যুতে আল-জাজিরার প্রতিবেদন

বিপিএলে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আনতে চান তামিম ইকবাল

এজন্য আমাদের অর্থাৎ বিসিবি থেকে বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে হবে। তাদের বোঝাতে হবে বিপিএলে বিনিয়োগ করলে, তাদের কি কি লাভ হবে। যখন এসব বড় কোম্পানিগুলো দল কিনবে, তখনই বিপিএল সুষ্ঠু হবে।”

তামিম ইকবাল আরো বলেন,” সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুলো যদি বাংলাদেশে আনা যায় তাহলে বিপিএলের ব্রান্ড ভ্যালু বেড়ে যাবে। আমরা দেখেছি কিভাবে আইপিএলের দল গুলো একই নামে অনেক গুলো ফ্রান্চাইজিতে দল কিনেছেন।

রাশিয়ার তেল কেনা নিয়ে আমেরিকার চাপ, মস্কো থেকে কঠোর বার্তা পুতিনের

যেমন তারা সিপিএল, এসএ টুয়েন্টি, আইএল টিটুয়েন্টি সহ অনেক লিগে দল কিনেছে। আমরা যদি তাদের কোনো ভাবে বোঝাতে পারি ও দল কিনতে উৎসাহ দিয়, তাহলে তারা আমাদের বিপিএলে দল কিনতে পারে।”কারণ হিসেবে তামিম ইকবাল উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ ক্রিকেটকে অনেক ভালোবাসে। আমাদের দেশের ক্রিকেটের বাজারো অন্য দেশের থেকে বড়, যেসব দেশে তাদের ফ্রান্চাইজি আছে।

watch our on to youtube

এজন্য তামিম ইকবালের ইচ্ছে এবার বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের কাছে দল বিক্রি করতে। তাহলে বিপিএলের মান আরো বাড়বে বলে তামিম মন্তব্য করেনতিনি শুধু ভারতের ফ্র্যাঞ্চাইজি গুলো নয় বরং পৃথিবীর সকল বড় বড় ফ্র্যাঞ্চাইজি গুলোকে বাংলাদেশের বিপিএলে দল কিনতে আহবান জানাবেন। কিন্তু তিনি এটাও বলেন, প্রথমে বাংলাদেশের কোম্পানি গুলোকে বোঝাতে হবে।

বিপিএলে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আনতে চান তামিম ইকবাল

এই সংবাদ সম্মেলনে তিনি গত বিপিএলে হওয়া দুর্নীতি সম্পর্কে ব্যবস্থা নিতে চেয়েছেন। সাথে খেলোয়াড়দের পাওয়া বাকি থাকলে বা কোনো ঝামেলা থাকলে তার দায়িত্ব তৎকালীন বোর্ড কেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।