ভারতের পার্লামেন্টে – বিস্ফোরক বক্তব্য! ভাইরাল ভিডিও কি সত্য, নাকি বড় ষড়যন্ত্র?

ভারতের পার্লামেন্টে -এর বিস্ফোরক বক্তব্য! ভাইরাল ভিডিও কি সত্য, নাকি বড় ষড়যন্ত্র?

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ৪২ সেকেন্ডের একটি ভিডিও সোসিয়াল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ভারতীয় পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে অমিত শাহ বলেছেন, “পাকিস্তান পাকিস্তান করছেন কেন? পাকিস্তান যদি দালালি কোরে, আমেরিকা ইরান যুদ্ধ থামাতে পারে তাহলে আমাদেরই জয়। কারণ পাকিস্তান বলে কোনো দেশ নেই। পাকিস্তান অখণ্ড ভারতের অংশ।”

তিনি আরো বলেন,” পাকিস্তানের জয় মানেই ভারতের জয়। প্রথমে ইরানের পতন হব, তারপর পাকিস্তানের পতন হবে। এই দু’টি দেশের পতনের পর গঠিত হবে অখণ্ড ইজরায়েল ও অখণ্ড ভারত।” এজন্য বেশি চিন্তা করবার দরকার নেই।”

এই ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। কোটি কোটি ভিউ অর্জন করে ভিডিওটি। এরপর শুরু হয় কাদাছোড়াছুড়ি। অনেকে অনেক রকম মন্তব্য করতে থাকে। 

ভারতের পার্লামেন্টে – বিস্ফোরক বক্তব্য! ভাইরাল ভিডিও কি সত্য, নাকি বড় ষড়যন্ত্র?
ভারতের পার্লামেন্টে -এর বিস্ফোরক বক্তব্য! ভাইরাল ভিডিও কি সত্য, নাকি বড় ষড়যন্ত্র?

বিশেষ করে পাকিস্তানের জনগণের মন্তব্য, ” একটি দেশের সংসদে, কোনো স্বাধীন দেশ দখল করে নেওয়ার কথা বলা উচিত নয়। তারপরও তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত যদি অখণ্ড ভারত তৈরি করবার স্বপ্ন দেখে তাহলে সেটা স্বপ্নও থেকে যাবে।”

এদিকে ইরান হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি দেশের জাহাজ নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছেন। তারমধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, চাইনা,বাংলাদেশ ও ভারত। যদি ইরান ভারত কে বন্ধু রাষ্ট্র ভাবে তাহলে কেন তাদের বিপক্ষে প্রকাশ্যে বিরোধীতা করবেন।

মক্কায় কিসওয়া কাটার চেষ্টায় নারী আটক, ভিডিও ঘিরে সমালোচনা

তারপরেই শুরু হয়, ভিডিও টির সত্যতা নিয়ে প্রশ্ন। বিভিন্ন ফেক্ট চেকার সংস্থা সত্যতা যাচাই-বাছাই শুরু করেন। চেকিং শেষে তারা জানায়, ভিডিওটি ডিজিটালি ম্যানিপুলেটেড। বিশেষজ্ঞদের মতে, ভিডিওর লিপ-সিঙ্ক বাস্তবসম্মত নয়। অডিও সম্পূর্ণ সিনথেটিক। পার্লামেন্টের ব্যাকগ্রাউন্ড কৃত্রিমভাবে যুক্ত করা হয়েছে।

ফ্যাক্ট-চেকিং সংস্থা -এর সতর্কতা অনুযায়ী, এ ধরনের কনটেন্ট মূলত বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়।ডিজিটাল বিশ্লেষকরা দাবি করেছেন, এটি একটি বৃহত্তর প্রোপাগান্ডা নেটওয়ার্কের অংশ। অতীতেও এভাবে ডিপফেক ভিডিও ছড়ানো হয়েছে। যেখানে ভারতকে পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করতে দেখানো হয়।

মুসলিম সংবাদ ভিডিও দেখুন

ফ্যাক্ট-চেক রিপোর্ট অনুযায়ী, এসব ভিডিওর উৎস হিসেবে কিছু পাকিস্তান-সংশ্লিষ্ট অ্যাকাউন্টকে সন্দেহ করা হচ্ছে। এসব স্ক্যামাররা নিয়মিত লোকেশন পরিবর্তন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে। ভারতীয় সরকারের পক্ষ থেক, এই নির্দিষ্ট ভিডিও নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। 

কিন্তু অনেকের দাবি, “এই ফ্যাক্ট চেকার সংস্থা গুলো যেহেতু ভারতীয় এজন্য তারাও মিথ্যা কথা বলতে পারে। যেমনটি তাদের গোদি মিডিয়া করে থাকে। আবার অনেকের দাবি,ভিডিওটি ফেক হলেও অমিত শাহ এর মনে এই স্বপ্ন আছে। যা সে সবার সামনে প্রকাশ করতে পারেনা।”

মুসলিম সংবাদ – মুসলিম উম্মাহর কন্ঠস্বর

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।