ইজরায়েল আমেরিকার সবচেয়ে বড় বন্ধু বলে আখ্যায়িত করলেন ট্রাম্প। ইজরায়েল ভালো হোক বা খারাপ, অন্যদের মত স্বার্থপর নয়।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তাঁর Truth Social প্ল্যাটফর্মে ইসরায়েলকে ‘গ্রেট অ্যালাই’ বলে প্রশংসা করেছেন। এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে ইরান-সংশ্লিষ্ট উত্তেজনা চলছে এবং ইসরায়েল লেবাননের মধ্যে সাম্প্রতিক ১০-দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে
watch our youtube video
ট্রাম্প বললেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র, মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বক্তব্যে নতুন বিতর্ক
ট্রাম্পের নিজস্ব সোসিয়াল মিডিয়া প্লাটফর্মে একটি পোস্টের মাধ্যমে জানান,মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র তা প্রমাণিত হয়েছে। তারা সাহসী, দৃঢ়, অনুগত এবং চতুর।
সংঘাত ও চাপের মুহূর্তে অন্য অনেকে যারা তাদের আসল রূপ দেখিয়েছে। বিপরীতে ইসরায়েল কঠোর লড়াই করে এবং জয়ী হতে জানে! এই বক্তব্যে ট্রাম্প অন্য মিত্রদের (সম্ভবত ন্যাটো দেশগুলোকে) পরোক্ষভাবে সমালোচনা করেছেন

কয়েকদিন আগে ট্রাম্প নিজেই ইসরায়েলকে লেবাননে আর বোমা হামলা না করার নির্দেশ দিয়েছিলেন। এরপর ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা হিজবুল্লাহ-সংশ্লিষ্ট সংঘাতের পর কার্যকর হয়। ট্রাম্পের এই প্রশংসা ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এসেছে।
প্যালেস্টাইনের পরিস্থিতি ‘জেনোসাইড’- বললেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে, যা বার্ষিক কয়েক বিলিয়ন ডলার। অনেক বিশ্লেষক এই সম্পর্ককে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য কৌশলের মূল অংশ বলে মনে করেন। আবার অনেকে বলছে, আমেরিকা নয় বরং ইজরায়েল আমেরিকাকে তাদের স্বার্থের জন্য ব্যবহার করছে।
এই বক্তব্যের পর আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে। কেউ এটিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন বলছেন, আবার কেউ সমালোচনা করছেন।



