ভারতের পুনেতে মুসলিম যুবককে জোর করে গোবর খাওয়ানোর অভিযোগ, ভিডিও ভাইরাল

ভারতের পুনেতে মুসলিম যুবককে জোর করে গোবর খাওয়ানোর অভিযোগ

পুনে,মহারাষ্ট্র : ভারতের পুনে শহরে একটি ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, একদল হিন্দুত্ববাদী কর্মী একজন মুসলিম যুবককে মারধর করেছে এবং তাকে জোর করে  মুখে গোবর ঢুকিয়ে দিয়েছর। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও নিন্দার ঝড় উঠেছে।

তবে এখন পর্যন্ত ঘটনাটির বিষয়ে কোনো সরকারি নিশ্চিতকরণ বা মূলধারার সংবাদমাধ্যমের স্বাধীন যাচাই পাওয়া যায়নি। কিন্তু ভিডিও ফুটেজে যা দেখা ও শোনা যাচ্ছে তা ধারা এই ঘটনার সত্যতা নিশ্চিত হয়। সাধারণত ভারতের মিডিয়াগুলো মুসলমানদের ওপর হওয়া নির্যাতন তুলে ধরেনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুনে শহরের একটি গরুর ঘোয়ালের সামনে কয়েকজন ব্যক্তি এক মুসলিম যুবককে ঘিরে ধরে মারধর করছে। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি সম্ভবত অম্বেগাঁও বা নারহে এলাকায় ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, ওই যুবকের মুখে জোর করে কিছু একটি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগকারীদের দাবি, সেটি ছিল গোবর। একই সঙ্গে তাকে লাঞ্ছিত করা হয় এবং ধর্মীয় অপমানজনক মন্তব্য করা হয় বলেও অভিযোগ উঠেছে।

ভারতের পুনেতে মুসলিম যুবককে জোর করে গোবর খাওয়ানোর অভিযোগ
ভারতের পুনেতে মুসলিম যুবককে জোর করে গোবর খাওয়ানোর অভিযোগ, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন স্থানীয় হিন্দুত্ববাদী কর্মী বিপাশা মণিকাম, যিনি একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে পরিচিত। অর্থাৎ তিনি একজন পুরুষ কিন্তু বর্তমানে তিনি আর নিজেকে নারী মনে করেন না। তিনি এখন নিজেকে পুরুষ দাবি করে। 

ভিডিওটি প্রথমে একটি সামাজিক যোগাযোগমাধ্যম  টুইটার বর্তমান এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়। যা  পরে বিভিন্ন মুসলিম অ্যাকটিভিস্ট অ্যাকাউন্টে দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক হাজার লাইক, শেয়ার এবং মন্তব্যের পাশাপাশি পুলিশের হস্তক্ষেপের দাবিও উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, পুনে শহরে সম্প্রতি মন্দিরের কাছাকাছি মুসলিম মালিকানাধীন মাংস ও মুরগির দোকান নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, বিপাশা মণিকাম ও তার সহযোগীরা এসব দোকানের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন।

কিন্তু অনেকের অভিযোগ প্রতিবাদের নামে মুসলমানদের থেকে আলাদা চাঁদা আদায় করতো তারা। চাঁদা না দিলে কিছু ক্ষেত্রে দোকানপাট  ভাঙচুরের ঘটনাও ঘটিয়েছে তারা। কিন্তু এবার যা ঘটালো তা সবকিছুর বাইরে চলে যায়। 

ইরানে কেন হামলা করলো আমেরিকা? ট্রাম্পের পরিকল্পনা কি ব্যর্থ হচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোথায় গিয়ে থামবে

ভারতের পুনেতে মুসলিম যুবককে জোর করে গোবর খাওয়ানোর অভিযোগ

ভারতে গোরক্ষা ও হিন্দুত্ব ইস্যুকে কেন্দ্র করে অতীতেও বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে, যা প্রায়ই সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে দেয়। তাদের অনেকেই মজার জন্য, কেউ টাকার জন্য বা আবার কেউ স্থানীয় ক্ষমতার জন্য মুসলমানদের ওপর নির্যাতন করেন বলে অভিযোগ আছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরও এখন পর্যন্ত পুনে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি, এফআইআর বা তদন্তের তথ্য প্রকাশ করা হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ থানা পুলিশ সবকিছু তাদের সাথে মিশে আছে। অভিযোগ দিলে তদন্ত হয়না। 

এদিকে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করছেন, ভিডিওটি হয়তো সাজানো বা অভিনীত হতে পারে। আবার অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। কিন্তু সম্প্রতি ভারতে যে হারে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে, তা দেখে অনেক মুসলিম বিশ্লেষক এই ঘটনাকে সত্য বলছেন।

ইজরায়েলের বিরুদ্ধে আমেরিকান সৈন্যদের বিদ্রোহ! সিনেটে উত্তাল প্রতিবাদ

কোনো ধর্ম বা সম্প্রদায়ের নামে কাউকে অপমান করা, মারধর করা বা জোর করে কিছু খাওয়ানো সম্পূর্ণ অমানবিক ও নিন্দনীয়। যদি অভিযোগটি সত্য প্রমাণিত হয়, তবে এটি শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়স- বরং মৌলিক মানবাধিকারের লঙ্ঘন।

অন্যদিকে, যদি ভিডিওটি মিথ্যা বা সাজানো হয়ে থাকে, তাহলে সেটিও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর গুরুতর অপচেষ্টা হিসেবে বিবেচিত হবে। কারণ এমন ভিডিও ইচ্ছে করে ছড়িয়ে দিলে ভারতে হিন্দু মুসলিম ঝামেলা সৃষ্টি হবে। যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য ফায়দা তৈরি হবে বলে ধারণা বিশ্লেষকদের। 

Watch Muslim Sangbad Latest Video Click Here

ঘটনার প্রকৃত সত্য জানার জন্য দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই সমাধান নয়। সকল নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনবে – এমনটাই প্রত্যাশা করছেন সচেতন নাগরিকরা।

সাথে ভারতে হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক ঘটনা য্তে বৃদ্ধি না হয়। হিন্দু মুসলিম খেলা খেলে যেন কোন নির্দিষ্ট একটি দল ক্ষমতায় না থ্কতে পারে এজন্য প্রসাশনকে সতর্ক থাকার আহবান সাধারণ জনগণের। 

মুসলিম সংবাদ – মুসলিম উম্মাহর কন্ঠস্বর


সোর্স : একাধিক ভ্যারিফাইড সোসিয়াল মিডিয়া সাইট & মুসলিম সংবাদ বিশেষ প্রতিনিধি।

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।