BREAKING: রমজানে আল-আকসা মসজিদে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল

রমজানে আল-আকসা মসজিদে

জেরুজালেম: জুমার নামাজে অংশ নিতে পারবে মাত্র ১০ হাজার পশ্চিম তীরের ফিলিস্তিনি। পবিত্র রমজান মাসে ইসরায়েল আল – আকসা মসজিদে প্রবেশে, নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ ঘোষণা দিয়েছে যে, অধিকৃত পশ্চিম তীর থেকে মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে জুমার নামাজের জন্য, জেরুজালেমে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

ঘোষণা অনুযায়ী, রমজান মাসজুড়ে প্রতি শুক্রবার এই সীমিত সংখ্যক মুসল্লিই আল-আকসায় নামাজ আদায়ের সুযোগ পাবেন বলে জানিয়েছেন ইজরায়েল। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেবল ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সী নারী এবং ১২ বছর বা তার কম বয়সী শিশু – যদি তারা প্রথম-স্তরের আত্মীয়ের সঙ্গে থাকে – তবেই আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারবে।

রমজানে আল-আকসা মসজিদে

এই বয়সসীমার বাইরে থাকা তরুণ-তরুণীরা রমজানের জুমার নামাজে অংশ নেওয়ার অনুমতি পাবে না। অর্থাৎ ১৩-৪৯ বছর বয়সী ফিলিস্তিনি আল – আকসায় নামাজ আদায় করতে পারবে না।

ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় মুসলিম ছাত্রদের নামাজে বাধা: তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

পশ্চিম তীর থেকে যারা জেরুজালেমে নামাজ আদায় করতে যাবেন, তাদেরকে দিনের শেষে ডিজিটাল পদ্ধতিতে, নিজেদের পশ্চিম তীরে ফিরে আসা নিশ্চিত করতে হবে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ডিজিটাল সিস্টেমের মাধ্যমে প্রত্যাবর্তনের তথ্য নথিভুক্ত করা হবে, যদিও এই প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

জেরুজালেমকে ঘিরে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে, বিশেষত ধর্মীয় স্থাপনাগুলোর প্রবেশাধিকার ইস্যুতে।

বিশ্লেষকরা বলছেন, রমজানের মতো স্পর্শকাতর সময়ে এমন বিধিনিষেধ পশ্চিম তীরের বহু পরিবারের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

রমজান মাস শুরু হওয়ার আগেই এই সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। পরিস্থিতি কীভাবে অগ্রসর হয়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট মহল।

পরবর্তী সময়ে নতুন কোনো, পরিবর্তন বা নিরাপত্তা সিদ্ধান্ত এলে, তা জানানো হতে পারে।

মুসলিম সংবাদ – মুসলিম উম্মাহর কন্ঠস্বর।

বিস্তারিত দেখুন: Muslim Sangbad You Tube channel. 


Source : Arab News 

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।