ভারতে গরুর মাথায় টুপি পরিয়ে ভিডিও পোস্ট: দুই মুসলিম কিশোরের বিরুদ্ধে মামলা,উদ্বেগ

ভারতে গরুর মাথায় টুপি পরিয়ে ভিডিও পোস্ট

ভারত : ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলায় একটি গরুর মাথায় টুপি পরিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার অভিযোগে দুই মুসলিম কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

‘সেহরির পর মজা’ (Fun after Sehri) ক্যাপশন দিয়ে ভিডিওটি আপলোড করার পর স্থানীয় একটি গোষ্ঠী ক্ষোভ প্রকাশ করলে পুলিশ এই ব্যবস্থা নেয়।

​ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, দুই কিশোর একটি গরুর মাথায় টুপি পরিয়ে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে স্থানীয় একটি গৌ-রক্ষক দলের সদস্যরা ক্ষুব্ধ হয়ে থানায় হাজির হন।

তারা বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দাবি করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই নাবালকের বিরুদ্ধে মামলা দায়ের করে।

​এই পরিস্থিতিতে অভিযুক্ত এক কিশোরের মা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং প্রশাসনের কাছে এফআইআর (FIR) না করার জন্য আকুতি জানিয়েছেন। তিনি জানান, শিশুরা না বুঝে এই কাজ করেছে এবং তারা বর্তমানে পড়াশোনা করছে। একটি ফৌজদারি মামলা তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। 

অধিকৃত পশ্চিম তীরের হেবরনের H2 এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ

ভারতে গরুর মাথায় টুপি পরিয়ে ভিডিও পোস্ট

​তবে অভিযোগকারীরা কোনো ধরণের আপস করতে অস্বীকৃতি জানান এবং আইনি প্রক্রিয়ায় শাস্তির দাবিতে অনড় থাকেন। ফলে পুলিশ অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।

​উল্লেখ্য যে, সম্প্রতি ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিষয় বা পশুপাখি নিয়ে পোস্ট করা কেন্দ্র করে উত্তেজনা ও মামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক সময়ে ভারতে এমন ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, আইনের প্রয়োগের ক্ষেত্রে এক ধরণের বৈষম্য পরিলক্ষিত হচ্ছে।

Watch Video On Muslim Sangbad YouTube channel

একদিকে তুচ্ছ ঘটনায় মুসলিম কিশোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, অন্যদিকে উগ্রপন্থী বিভিন্ন গোষ্ঠীকে মসজিদের সামনে উস্কানিমূলক গান-বাজনা ও আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা গেলেও প্রশাসন তাদের বিরুদ্ধে নীরব থাকছে।

মানবাধিকার কর্মীদের মতে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে এমন একতরফা আইনি পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। এমন একমুখী আচরণ থেকে প্রসাশনকে দ্রুত সরে আশার দাবি ভুক্তভোগীদের। 

মুসলিম সংবাদ – মুসলিম উম্মাহর কন্ঠস্বর


তথ্যসূত্র: ইন্ডিয়ান মিডিয়া এজেন্সি এবং মুসলিম সংবাদ স্পেশাল করেসপন্ডেন্ট।

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।