ভৃন্দাবনে অনিরুদ্ধাচার্যের বক্তব্য ঘিরে বিতর্ক: ‘লাভ জিহাদ’ ইস্যুতে মুসলিমদের লক্ষ্য করে মন্তব্য, নারীদের নিয়ে সমালোচনা
উত্তর প্রদেশ,ভারত: ভারদের ভৃন্দাবনে এক সাম্প্রতিক ধর্মীয় বক্তৃতাকে কেন্দ্র করে, নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। হিন্দু ধর্মীয় বক্তা অনিরুদ্ধাচার্যের বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
গত ১৪ মার্চ ভৃন্দাবনে অনুষ্ঠিত এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি ‘লাভ জিহাদ’ প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন। তার এই বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
ভিডিওটি প্রথম প্রকাশ করে The Muslim নামের একটি সংগঠন। তারা এক্স (পূর্বে টুইটার)-এ ভিডিওটি শেয়ার করে অভিযোগ করেন যে, ওই বক্তৃতায় মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তত্ত্ব প্রচার করা হয়েছে।
বক্তৃতায় অনিরুদ্ধাচার্য দাবি করেন, মুসলিম যুবকদের হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলার প্রশিক্ষণ দেওয়া হয়। এভাবে তারা হিন্দু নারীদের লক্ষ্য করে প্রেম ও বিয়ের মাধ্যমে তাদের ধর্মান্তরের চেষ্টা করে। তিনি এটিকে ‘লাভ জিহাদ’ হিসেবে আখ্যা দেন।
তিনি আরও বলেন, গো-ভক্তরা কখনো গো-মাংস ভক্ষণকারীদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে না। এমন সম্পর্কের মাধ্যমে নারীদের জোর করে কেরালা স্টোরি ২ মতন গো-মাংস খাওয়ানো হতে পারে। এমন অভিযোগরও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বক্তৃতায় তিনি অভিযোগ করেন, তথাকথিত ‘লাভ জিহাদি’রা বিয়ের পর নারীদের পরিত্যাগ করে। এমনকি অনেক ক্ষেত্রে তাদের মানব পাচারের শিকার বানানো হয় বলেও তিনি দাবি করেন।
তবে তার বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশ ছিল নারীদের নিয়ে করা মন্তব্য। ভিডিওতে দেখা যায়, তিনি নারীদের ‘চুইংগাম’-এর সঙ্গে তুলনা করেন, যা ব্যবহারের পর ফেলে দেওয়া হয়।
এছাড়া তিনি নারীদের শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ‘রেট’ নির্ধারণের অভিযোগ তোলেন, যা রঙবৈষম্য ও নারী-বিদ্বেষী মনোভাবের উদাহরণ হিসেবে সমালোচিত হচ্ছে। তিনি বলেন, “সুন্দরী মেয়েদের প্রেমের ফাঁদে ফেলতে পারলে তাদের বেশি টাকা দেওয়া হয়।”
সমালোচকদের মতে, এই ধরনের মন্তব্য নারীদের প্রতি অসম্মানজনক এবং সমাজে নেতিবাচক বার্তা দেয়। নারী অধিকারকর্মীরা এটিকে লিঙ্গ বৈষম্যের উদাহরণ হিসেবে দেখছেন।
অন্যদিকে ‘লাভ জিহাদ’ বিষয়টি দীর্ঘদিন ধরেই ভারতে একটি বিতর্কিত ইস্যু। ২০০৯ সাল থেকে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এই তত্ত্ব প্রচার করে আসছে।

এই তত্ত্ব অনুযায়ী, মুসলিম যুবকরা পরিকল্পিতভাবে হিন্দু নারীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর করার চেষ্টা করে। তবে এই দাবির পক্ষে সুস্পষ্ট প্রমাণ নিয়ে বিতর্ক রয়েছে।
ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) সহ একাধিক তদন্ত সংস্থা এই বিষয়ে অনুসন্ধান চালিয়েছে। তাদের প্রতিবেদনে সংগঠিত ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গেছে।
অনেক বিশ্লেষক মনে করেন, ‘লাভ জিহাদ’ ধারণাটি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত করছে একটি কুচক্র মহল।
অনিরুদ্ধাচার্য এর আগেও এই বিষয়ে একাধিকবার বক্তব্য দিয়েছেন। ২০২৪ সালে তিনি ‘লাভ জিহাদ’কে “নতুন রোগ” হিসেবে উল্লেখ করেছিলেন।
ভারতের মেঘালয়ে নির্বাচনকে ঘিরে সংঘর্ষ: নিহত ২, বহু দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত
তবে এবারের বক্তব্যে নারীদের নিয়ে করা মন্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রঙবৈষম্যমূলক মন্তব্য সামাজিক মাধ্যমে ক্ষোভের কারণ হয়েছে।
এর আগেও তিনি নারী বিষয়ক মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন। ২০২৫ সালে অবিবাহিত নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে তিনি সমালোচিত হন।
সে সময় মথুরায় তার বিরুদ্ধে বিক্ষোভ হয় এবং পরে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তিনি দাবি করেছিলেন, তার বক্তব্য প্রসঙ্গের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে।
সাম্প্রতিক ঘটনায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এই বক্তব্যকে মুসলিম-বিরোধী প্রচারণা হিসেবে দেখছেন, আবার কেউ তা সমর্থনও করছেন।
Watch Video On Muslim sangbad youtube Channel
এখন পর্যন্ত এই বক্তব্যের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক পুলিশ অভিযোগ বা আইনি পদক্ষেপের খবর পাওয়া যায়নি। তবে বিষয়টি নজরে রাখছে বিভিন্ন মহল। এদিকে -এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ব্যাখ্যা পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা আবারও ধর্মীয় সম্পর্ক ও নারী অধিকার নিয়ে চলমান বিতর্ককে সামনে নিয়ে এসেছে। যা ভারতের ধর্মীয় সম্প্রতি নষ্ট করতে পারে।
কিন্তু ইসলামিক বিশ্লেষকরা বলছেন, “লাভ জিহাদ মুসলমানদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র তথ্য।” কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন। ইসলামে মুসরিক নারী বা মূর্তি পুজারি নারীর সাথে বিব্হ করা হারাম বা নিষিদ্ধ।
অনুরূপ ভাবে, মুসলিম নারীর জন্য অমুসলিম পুরুষ কে বিবাহ করা সম্পুর্ণরুপে নিষিদ্ধ। কিন্তু মুসলিম পুরুষের জন্য আহেলে কিতাব যে যে ধর্মের কাছে এসেছে, সেসব ধর্মের নারীদের সাথে বিবাহ করতে পারবেন। তাও আবার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে।”
এজন্য মুসলমানদের ওপর ‘লাভ জিহাদ’ তকমা দেওয়ার কোনো যুক্তি নেই। তারপরও যদি কোনো মুসলিম নারী বা পুরুষ এমন কাজ করে তা ইসলাম ধর্ম অনুযায়ী হারাম, পাপ কাজ।
আর ইসলামের বড় বড় স্কলারেরা হিন্দু মেয়েদের বিয়ে করার জন্য, প্রেমের ফাঁদে ফেলার জন্য অর্থপ্রদান করবে তা সম্পুর্ণ ভিত্তিহীন।
মুসলিম সংবাদ – মুসলিম উম্মাহর কন্ঠস্বর
Sources: Indian media agencies & Muslim Sangbad Special Correspondent



