ভারতে বজরং দল কর্মীর হাতে ৩ মুসলিম বৃদ্ধ লাঞ্ছিত: অভিযুক্ত অক্ষয় সিং গ্রেপ্তার

ভারতে বজরং দল কর্মীর হাতে ৩ মুসলিম বৃদ্ধ লাঞ্ছিত

উত্তরপ্রদেশ ভারত : ভারতের উত্তরপ্রদেশের বদায়ুন জেলায় তিনজন মুসলিম পুরুষকে – শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। যাদের মধ্যে ২ জন ব্যক্তির বয়স ৬০ উর্ধ্বে। এই ঘটনায় অক্ষয় সিং যাকে এলাকার জনগণ ছোটু নামেও ডাকে। এই ছোটুকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত ব্যক্তি কট্টরপন্থী সংগঠন ‘বজরং দল’-এর সদস্য বলে জানা গেছে। গত ১৫ ফেব্রুয়ারি ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র নিন্দার ঝড় উঠেছে।

​ঘটনার বিবরণে জানা যায়, ইসলামনগর থানার রুদায়ান এলাকায় তুচ্ছ রোড-রেজ বা পথ নিয়ে বিবাদকে কেন্দ্র করে ঘটনা সুত্রপাত ঘটে। স্থানীয়দের মতে, “অভিযুক্ত অক্ষয় সিং ইচ্ছাকৃত ভাবে এই ঘটনা ঘটান।

তাদের মতে, ” এই অক্ষয় সিং একটি খালি রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাবার পথে, তিন মুসলিম পথচারীকে দেখে- তাদের শরিরের ভেতরে মোটরসাইকেল ঢুকিয়ে দেন। অতঃপর অক্ষয় সিং ই মুসলমানদের ওপর চড়াও হয়।

ভারতে বজরং দল কর্মীর হাতে ৩ মুসলিম বৃদ্ধ লাঞ্ছিত

ঘটনার প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ রয়েছে। ভিডিও ফুটেজে, সমস্ত অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এমনকি অভিযুক্ত ব্যক্তি, ভুক্তভোগীদের ধর্মীয় টুপি খুলতে বাধ্য করেন, তাদের চড় মারেন এবং অকথ্য সাম্প্রদায়িক গালিগালাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্রান্তদের একজন আব্দুল সালাম একটি মাদ্রাসার জন্য দান সংগ্রহ করছিলেন।অযথা আক্রমণের পর, যখন কেউ সহয়তা করতে এগিয়ে আসছিল না। তখন তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারপরও অভিযুক্ত ব্যক্তি মোটরসাইকেলে করে তাদের তাড়া করে পুনরায় হামলা চালান।

​সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই ঘটনার অনেক গুলো ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, অক্ষয় সিং ভুক্তভোগীদের লক্ষ্য করে “জিহাদি”, “কাটুয়া” এবং “গ্রাম থেকে বেরিয়ে যাও” জাতীয় চরম আপত্তিকর শব্দ ব্যবহার করছেন।

Watch Video On Muslim Sangbad

মানবাধিকার সংগঠনগুলো এবং সাধারণ নেটিজেনরা এই ঘটনাকে “হিন্দুত্ববাদী গুন্ডামি” এবং “সংগঠিত সাম্প্রদায়িক সন্ত্রাস” হিসেবে অভিহিত করেছেন। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, ক্ষমতাসীন রাজনৈতিক ছত্রছায়ায় থাকা আরএসএস ও বজরং দলের মতো সংগঠনগুলো পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের টার্গেট করছে।

ভারতে বজরং দল কর্মীর হাতে ৩ মুসলিম বৃদ্ধ লাঞ্ছিত

​ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনরোষের মুখে উত্তরপ্রদেশ পুলিশ পদক্ষেপ নিতে বাধ্য হয়। অভিযুক্ত অক্ষয় সিংয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১১৫(২), ৩৫৩ এবং ৩৫১(৩) ধারায় শারীরিক আক্রমণ ও ভীতি প্রদর্শনের মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভারতে গরুর মাথায় টুপি পরিয়ে ভিডিও পোস্ট: দুই মুসলিম কিশোরের বিরুদ্ধে মামলা,উদ্বেগ

পুলিশ সূত্রে জানা গেছে, অক্ষয় সিং একজন চিহ্নিত অভ্যাসগত অপরাধী। ​স্থানীয় বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশে বিশেষ করে বদায়ুন এলাকায় এমন সাম্প্রদায়িক হামলার ঘটনা এটিই প্রথম নয়।

এর আগেও ২০২০ সালে এক মুসলিম ব্যক্তিকে অপদস্থ করার অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং সাম্প্রদায়িক উস্কানি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা চেয়েছেন।

স্থানীয়দের দাবি, “এই অক্ষয় সিং এর আগেও এমন নানা অপকর্মে জড়িত ছিলো। এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি ও মুসলমানদের ঘরবাড়ি দখল করার অভিযোগ রয়েছে তার নামে।”ভারতে বজরং দল কর্মীর হাতে ৩ মুসলিম বৃদ্ধ লাঞ্ছিত: অভিযুক্ত অক্ষয় সিং গ্রেপ্তার

কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় প্রত্যেকবার সে, জেল থেকে বেরিয়ে আসে। বিশেষ করে, আদিত্য নাথ উত্তর প্রদেশের ক্ষমতায় আসার পর, তার পাওয়া দ্বিগুন বেড়ে গেছে। স্থানীয়দের মতে, “এসব হিন্দু রক্ষক দলের নেতাদের গ্রেপ্তার করতে – পুলিশ পর্যন্ত ভয়ে থাকে।”

মুসলিম সংবাদ – মুসলিম উম্মাহর কন্ঠস্বর

—-

তথ্যসূত্র: সোশ্যাল মিডিয়া নিউজ ডেস্ক ও মুসলিম সংবাদ প্রতিনিধি।

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।