সরকারের সিদ্ধান্ত বাতিল : প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ ঘোষণা অবৈধ

প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ ঘোষণা অবৈধ

লন্ডন, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ : ব্রিটিস সরকার তাদের দেশে, ফ্রি ফিলিস্তিন আন্দোলন করার সবসময় বড় কারিগর ‘ প্যালেস্টাইন অ্যাকশন’ কে নিষিদ্ধ ঘোঘণা করেন। অতপর ‘প্যালেস্টাইন অ্যাকশন’ এই ঘোষণার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন। 

অবশেষে, যুক্তরাজ্যের হাইকোর্ট আজ রায় দিয়েছে যে, সরকারের ‘প্যালেস্টাইন অ্যাকশন ‘ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ছিলো অবৈধ এবং সবার মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে। 

এজন্য আজ ১৩ ফেব্রুয়ারি থেকে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ আবারও তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এখন থেকে তাদের কর্মীরা, ফ্রি ফিলিস্তিন টি শার্ট, পতাকা ইত্যাদি পরে আন্দোলন করতে পারবেন। 

এই রায়টি হোম অফিসের জন্য একটি বড় ধাক্কা। কিন্তু হাইকোর্ট  নিষেধাজ্ঞা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছে, যাতে সরকার এবিষয়ে আপিল করতে পারে। 

প্যালেস্টাইন অ্যাকশন, যা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। এই সংস্থাটি ইসরায়েলি অস্ত্র কোম্পানি, যেমন – এলবিট সিস্টেমসের বিরুদ্ধে সরাসরি অহিংস নাগরিক অবাধ্যতা আন্দোলন চালায়। 

যাতে যুক্তরাজ্যের ইসরায়েল – প্যালেস্টাইন সংঘাতে জড়িত হওয়া বন্ধ করা যায়। সংগঠনের কার্যকলাপে অপরাধমূলক ক্ষতি সাধন জড়িত থাকলেও, বিচারকরা বলেছেন, যে এটি সন্ত্রাসবাদের আইনি সীমা অতিক্রম করেনি।

সরকারের সিদ্ধান্ত বাতিল : প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ ঘোষণা অবৈধ

২০২৩ সালের অক্টোবর থেকে সংগঠনের সদস্যদের ২০০ জনের বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিলো, কিন্তু কোনো সন্ত্রাসবাদ-সম্পর্কিত অভিযোগ প্রমাণ হয়নি এজন্য তাদের সাজাও হয়নি। 

আদালতের নথি অনুসারে, সংগঠনের কার্যকলাপ সন্ত্রাসবাদের মানদণ্ড পূরণ করে না। নিষেধাজ্ঞা ২০২৫ সালের জুলাই মাসে তৎকালীন হোম সেক্রেটারি ইভেট কুপারের অধীনে টেররিজম অ্যাক্ট ২০০০-এর অধীনে আরোপ করা হয়েছিল।

ভিডিও সহ দেখতে ভিজিট করুন আমাদের You Tube Channel : Muslim Sangbad 

বর্তমান হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেছেন যে তিনি রায়ে “হতাশ” এবং আপিল করবেন। যদিও তিনি একজন মুসলিম। তারপরও তিনি ‘প্যালেস্টাইন অ্যাকশনের ‘ বিরুদ্ধে অবস্থান করেছেন। যা অনেক মুসলিমকেই হতাস করেছে। 

এই রায় গাজা সংহতি আন্দোলনের প্রসঙ্গে প্রতিবাদের অধিকার এবং জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য নিয়ে বিতর্ককে প্রতিফলিত করে। প্যালেস্টাইন অ্যাকশনের সহ – প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি এটিকে “মৌলিক স্বাধীনতার জন্য একটি বিশাল বিজয়” বলে ঘোষণা করেছেন।

Muslim Sangbad ( মুসলিম সংবাদ) : মুসলিম উম্মাহর কন্ঠস্বর


Source : aljazeera.com, gov.uk, en.wikipedia.org, bbc.com

Share on Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।