kurdish-recognized-as-national-language-in-syria
আরবি ভাষার পর এবার কুর্দি সিরিয়ার জাতীয় ভাষা
মুসলিম উম্মাহ | নিউজ ডেস্ক, | হৃদয় মাহমুদ
দামাস্কাস : সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমাদ আল শারা, কুর্দি জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করতে, একটি ঐতিহাসিক ডিক্রি ঘোষণা করেছেন। এই ডিক্রির মাধ্যমে কুর্দি ভাষাকে আরবি ভাষার পাশাপাশি, জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে দশকের পর, দশক ধরে রাষ্ট্রহীন থাকা হাজার হাজার কুর্দি নাগরিককে, সিরিয়ার নাগরিকত্ব প্রদান করা হয়েছ।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমাদ আল- শারা,
” গত ১৬ জানুয়ারি ডিক্রি নং ১৩/২০২৬ জারি করেছেন, যা দেশের কুর্দি সম্প্রদায়ের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। এই ডিক্রি ১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর থেকে কুর্দিদের সাংস্কৃতিক ও ভাষাগত অধিকারের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে।
ডিক্রিতে বলা হয়েছে, ” সিরিয়ার কুর্দি নাগরিকরা দেশের জনগণের একটি অবিচ্ছেদ্য ও প্রকৃত অংশ। এজন্য কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হলো। কুর্দি- অধ্যুষিত এলাকার সরকারি ও বেসরকারি স্কুলে এটি ঐচ্ছিক পাঠ্যক্রম ও সাংস্কৃতিক কার্যক্রম হিসেবে শেখানো হবে।”

১৯৬২ সালের আল – হাসাকাহ প্রদেশের আদমশুমারির ফলে, যে বিশেষ আইন ও ব্যবস্থা কুর্দিদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করেছিল, সেগুলো বাতিল করা হয়েছে। সিরিয়ায় বসবাসরত সকল কুর্দি বংশোদ্ভূত ব্যক্তি যাদের আগে ” অনিবন্ধিত ” হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাদের পূর্ণ নাগরিকত্ব দেওয়া হবে এবং অধিকার, দায়িত্বে সম্পূর্ণ সমতা নিশ্চিত করা হবে, বলে জানানো হয়েছে।
২১ মার্চের কুর্দি নববর্ষ উৎসব নওরুজ সারা দেশে একটি পেইড জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়, যা বসন্ত ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত। জাতিগত বা ভাষাগত বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐক্য প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিক্রি জারির আগে একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট আল – শারা কুর্দি জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেন, ” আল্লাহ তাআলা সম্প্রদায়ের পরিচয়ের চেয়ে সংস্কার ও তাকওয়াকে উচ্চ মর্যাদা দিয়েছেন। আল্লাহর কসম, আরব হোক, কুর্দি হোক, তুর্কি হোক বা অন্য কেউ কারো উপর শ্রেষ্ঠত্ব নেই, শুধুমাত্র তাকওয়া ও সৎকর্ম ছাড়া।
হে আমাদের কুর্দি ভাইয়েরা, সালাহউদ্দিন আইয়ুবির বংশধরেরা! যারা বলে আমরা তোমাদের ক্ষতি করতে চাই। সেই কথায় বিশ্বাস করো না। যে তোমাদের ক্ষতি করবে, সে কিয়ামত পর্যন্ত আমাদের শত্রু। তোমাদের জীবন আমাদের জীবন। আমরা শুধু দেশ ও জনগণের কল্যাণ, উন্নয়ন, পুনর্গঠন এবং ঐক্য চাই। “
তিনি আরও আহ্বান জানান যে, ” যারা জোরপূর্বক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তারা নিরাপদে ফিরে আসুন। কোনো শর্ত ছাড়াই, শুধুমাত্র অস্ত্র ত্যাগ করার শর্তে।” তিনি কুর্দিদের দেশ গড়ার কাজে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এই ডিক্রি আলেপ্পোতে সিরিয়ান আর্মি ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে।
আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত এবং দেড় লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অনেক বিশ্লেষক এটিকে কুর্দিদের প্রতি সরকারের সদিচ্ছার প্রকাশ হিসেবে দেখছেন, যদিও উত্তর – পূর্ব সিরিয়ার অটোনমাস অ্যাডমিনিস্ট্রেশন এটিকে ” প্রথম ধাপ ” বলে স্বাগত জানালেও, এটি পূর্ণাঙ্গ সাংবিধানিক গ্যারান্টি না হওয়ায় অপর্যাপ্ত বলে মন্তব্য করেছে।
এই পদক্ষেপ সিরিয়ার পোস্ট – আসাদ যুগে জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা ও সকল সম্প্রদায়ের অন্তর্ভুক্তির দিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। যা সিরিয়ার জাতীয় ঐক্য পুনর্গঠন করবে বলে বিশেষজ্ঞদের ধারণা।
আহমেদ আল – শারা সিরিয়া আবার পুনরুদ্ধার করতে চাই। তিনি সিরিয়ার বিশৃঙ্খলা অবস্থার অবসান চান। একতা, ভাতৃত্ব ও ভালোবাসা দিয়ে সিরিয়াকে ইতিহাসের সোনালী দিনের মত গড়তে চাই। তারই পদক্ষেপ হিসেবে জাতীয় ঐক্য তৈরি করছেন, সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল – শারা।
UMK News – মুসলিমের কথা বলে।
for more update visit our You tube channels
Source : International Media agencies like Doam, Al Jazeera & Special correspondent, UMK News


