স্পিডের মুসলিম প্রেম | নেপালের মসজিদ হা'মলা | ইংল্যান্ডে ন'বিকে অপমান
স্পিডের মুসলিম প্রেম | সর্বশেষ মুসলিম উম্মাহর খবর
আই সো স্পিড সাউথ আফ্রিকায় চুলকাটানোর সময়, জানতে পারে তার নাপিত একজন ফিলিস্তিনী। এজন্য নাপিত কে আলাদাভাবে ৫০০০ ডলার বোনাস দিয়েছেন তিনি। নেপালে ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মসজিদ দখল করে ভাঙচুর সহ পবিত্র কুরআন শরীফ পুড়ানোর অভিযোগ উঠেছে। এদিকে ইংল্যান্ডের রাস্তায় একজন মুসলিম পথচারী হেনস্তার স্বীকার। ওই মুসলিম পথচারিকে লক্ষ করে তাদের নবি, মিথ্যা নবি বলে,কটুক্তি করা হয়।
প্রথমে জানাবো, নেপালে অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে। নেপালের স্থানীয় উগ্র গোষ্ঠী, একটি মসজিদ দখল করে হামলা চালিয়েছে। এবিষয়ে একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, একটি মসজিদে কিছু দুর্বৃত্তরা দখল করেছে। আশেপাশে থাকা মুসলিম সম্পদায়ের ঘরবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে লুটপাট করছে।
স্থানীয়দের অভিযোগ, “মসজিদের ভেতরে প্রবেশ করে, কোরআন সহ হাদিসের বই গুলো পুড়িয়ে দিয়েছে তারা । এমনকি ভিডিও করতে গেলে তাদের ওপর ইট নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনা ভাইরাল হবার পর, নেপালের বিভিন্ন জায়গায়, মুসলিম সম্প্রদায়ের জনগণ, প্রতিবাদ সমাবেশ করেছে।

আল্লাহুআকবর স্লোগানে, পুলিশ প্রটেকশনে, নেপালের রাস্তায় মুসলিম সম্প্রদায় বিক্ষোভ সমাবেশ করেছেন। তাদের দাবি, নেপালে এমন নেক্কারজনক ঘটনা অনাকাঙ্ক্ষিত। যতদ্রত সম্ভব, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। “
এদিকে, ইংল্যান্ডের রাস্তায় কিছু ইসলামোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি, মুসলমানদের ওপর কটুক্তি করতে দেখে গেছে। ভিডিও ফুটেজ অনুযায়ী, ” একজন মুসলিম সম্প্রদায়ের নারী, যখন রাস্তা দিয়ে আসছিলো। তখন তার দিকে মন্তব্য করে তারা বলেন, আরো একজন চলে এসেছে, তোদের নবি একজন মিথ্যা নবি।
এভাবে নানারকম ভাবে ইংল্যান্ডের রাস্তায় মুসলিম সম্প্রদায়কে কটুক্তি করা হয়েছে। গ্রেট বিটেনে দিন দিন ইসলামের জনপ্রিয়তা যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনই মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা হবার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। “

এত খারাপ খবরের মধ্যেও, ভালো খবর আছে। সোসিয়াল মিডিয়া সেলিব্রিটি I আইসো স্পিড একটি ভিডিও সোসিয়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ” যেখানে দেখা যাচ্ছে, তিনি সাউথ আফ্রিকার একটি স্যালুনে চুল কাটাতে যায়। চুল কাটা শেষে স্পিড জানতে পারে, তার নাপিত একজন ফিলিস্তিনি। সে ফিলিস্তিনির গাজার বাসিন্দা।
তখন স্পিড তাকে চুলকানোর টাকা সহ আরো টাকা বোনাস দিতে চাই কিন্তু সেই ফিলিস্তিনি টাকা নিতে চাইনি। একপর্যায় স্পিড ওই ফিলিস্তিনি নাপিত কে ৫০০০ ডলার বোনাস দেন। এই ঘটনা ভাইরাল হবার পর,অনেকে স্পিডের সুনাম করছে”।
Source : international News agencies & Special correspondent


