আজকের মুসলিম উম্মাহ সর্বশেষ নিউজ
আজকের মুসলিম উম্মাহ সর্বশেষ নিউজ
রাশিয়ায় নিকাব পরাই মহিলাকে জঙ্গি বলে সম্মধন! যম্মু কাশমির ক্রিকেট লিগে, হেলমেটে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে খেললেন এক ক্রিকেটার। তারপরেই পুলিশের জিজ্ঞেসাবাদ। ইজরায়েল কর্তৃৃক ডোম অফ রক ভেঙে ফেলার দৃশ্য ভাইরাল। এছাড়াও মুসলিম উম্মাহ সম্পর্কে ছোট বড় কিছু আপডেট শেয়ার করবো আজকের প্রতিবেদনে।
প্রথমে জানাবো , জম্মু-কাশ্মীর ক্রিকেট লিগে ফিলিস্তিনের পতাকা সম্পর্কে। সম্প্রতি সোসিয়াল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, ”যেখানে দেখা যাচ্ছে একজন ক্রিকেটার ব্যাটিং করছেন, হেলমেটে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে।
যেখানে লাগানোর কথা, দলের পতাকা বা লোগো। যদি দলের লোগো না থাকে তাহলে খালি থাকবে। কিন্তু ফারকান ভাট নামে একজন ক্রিকেটার ফিলিস্তিনের প্রতি ভালোবাসা ও ট্রিবিউট দেবার জন্য ফিলিস্তিনের পতাকা হেলমেটে লাগিয়ে খেলেন।”

কিন্তু এবার সামনে এলো নতুন তথ্য। ফারকানের এই ফিলিস্তিনি প্রেম পছন্দ হয়নি যম্মু ও কাশ্মীরের পুলিশের।
এজন্য ম্যাচ শেষে পুলিশ তাক জিজ্ঞেসাবাদ করে, ”কেন সে ভারতে থেকে এমন ঘটনা ঘটালো।”
এইতো গেলো ভারতের মুসলমানদের ফিলিস্তিনি প্রেম। ওদিকে আবার তুরস্কের ইস্তাম্বুলে গর্জে উঠেছে ফিলিস্তিনি প্রেম। সম্প্রতি এক বিক্ষোভ সমাবেশে লক্ষ লক্ষ মানুষ তুরস্কের ইস্তাম্বুলে, হায়াসোফিয়া মসজিদের এলাকায় প্রতিবাদ সমাবেশ করে।
কিভাবে যুদ্ধ বিরতির পরেও দিন দিন ফিলিস্তিনের মাটি ধীরে ধীরে কেড়ে নিচ্ছে ইজরায়েল। তারই প্রতি ঘৃণা দেখিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে তুরস্কের জনগণ। সুত্রমতে, এবারের প্রতিবাদ সমাবেশ তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশেে মধ্যে একটি।

এদিকে ইহুদিরা ফিলিস্তিনের বিখ্যাত ও মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান মসজিদ আল আকসা ও ডোম অফ রক ভেঙে দিয়ে কিভাবে ইহুদিদের থার্ড টেম্পল তৈরি করবে তার একটি ভিডিও সোসিয়াল মিডিয়ায় প্রকাশ করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে কিভাবে মসজিদ ভেঙে টেম্পল তৈরি করা হবে। তার একটি বাস্তব সম্মত ভিডিও তৈরি করে মুসলমানদের দেখানো হচ্ছে। যা মুহুর্তেই সোসিয়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ভিডিও প্রকাশের পর মুসলিম উম্মাহর মধ্যে প্রবল প্রতিবাদ দেখা গেছে।
এবার আশি, রাশিয়ায় মুসলিম নারিকে হেনস্তা সম্পর্কে। নিকাব পরাই রাশিয়ান নারিকে জঙ্গি বলে সম্মোধন করলো। এমনই একটি ভিডিও শেয়ার করেছে। মুসলমানদের নিয়ে কাজ করা একটি স্বাধীন সংস্থা Doam. ভিডিও তে দেখা যাচ্ছে,

প্রথমে ওই নারিকে একজন দুষ্কৃতকারী বলেন,”তুমি কেন তোমার মুখ ঢেকে রেখেছো। তখন ওই নারি বলে কারণ এটা আমাদের ধর্মে আছে। আসলে মুখ সম্পুর্ণ ঢেকতে বলা হয় না কিন্তু উৎসাহিত করা হয়। কিন্তু তখন ওই দুষ্কৃতকারী বলেন, এভাবে জঙ্গিরা থাকে। আর এটা কোনো মুসলিম দেশ নয়, যে এখানে জঙ্গিদের মতন করে সেজে থাকবি।”
তখন ওই রাশিয়ান নারী বলেন, ”আমি রাশিয়ায় জন্মগ্রহণ করেছি এখানেই বড় হয়েছি। তাই আমাকে শেখাতে এসো না কি পরা যাবে আর কি পরা যাবে না।” তারপরেও ওই দুষ্কৃতকারী মানতে নারাজ। মনে হচ্ছে ইসলামের বিপক্ষে কেউ তাকে ব্রেনওয়াস করে ছেড়ে দিয়েছে।
তখন, পাশে থাকা একজন যুবক প্রতিবাদ করেন এবং তিনি বলেন, ”তার ইচ্ছে সে যা পরিধান করবে। আপনার সমস্যা কোথায়। ” তখন ওই দুষ্কৃতকারী বলেন, ”যদি কাল এই নারি কোনো জঙ্গি ঘটনায় জড়িত থাকে তাহলে আপনিও কিন্তু তার সাথে ফেঁসে যাবেন এবং তিনি নিজেকে আইনের লোক বলে পরিচয় দেন।”
এরপর ওই প্রতিবাদ কারী চুপ হয়ে যায়। তারপর আরো নানা ভাবে ও নারীকে হেনস্তা করতে থাকে। একপর্যায় ওই নারীর পরিচয় পত্র পর্যন্ত চাওয়া হয়। এভাবে বর্তমানে পৃথিবীর প্রত্যেক প্রান্তে মুসলমানদের হেনস্তা করা হচ্ছে। এখনো যদি মুসলিম উম্মাহ জেগে না ওঠে তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে?
সুত্রমতে, পশ্চিমা দেশগুলোতে বর্তমানে ইসলাম ধর্ম ইতিহাসের সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। সাথে পশ্চিমা মিডিয়া গুলোর ইসলাম সম্পর্কে নেগেটিভ নিউজই মুসলমানদের ওপর নির্যাতনের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, পৃথিবীতে অন্য কোনো ধর্মের অনুসারীদের ওপর, এত নির্যাতন হয়না, যেমনটা মুসলমানদের ওপর হচ্ছে। সাথে পৃথিবীর কোনো ধর্ম এত দ্রুত গতিতেও ছড়াচ্ছে না। ইসলাম বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ধর্ম। এজন্য আমাদের ওপর চারিদিক থেকে আঘাত আসতে পারে। এজন্য মুসলিম উম্মাকে সচেতন থাকতে হবে।
Source : international News agencies & Special correspondent


