বোরখা পরাই রাশিয়ান নারীকে কটুক্তি!
রাশিয়ায় বোরখা পরা নারীকে কটুক্তির অভিযোগ; তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন
রাশিয়া নিকাব পরাই নারী হেনস্তার শিকার। বলছেন ,”এটা কোনো মুসলিম দেশ নয়। এমন পোশাক পরে জঙ্গিরা। তাই যে-সব দেশে এমনটা হয় সেখানে যা। আমাদের দেশে কি?” তখন ওই নারি বলে, ”আমি রাশিয়ায় জন্ম গ্রহণ করেছি। এখানেই বড় হয়েছি। তাই কি পরবো আর কি পরবো না, তা আমাকে শেখাতে এসো না। ”
এই ভিডিও টি ভাইরাল হবার পরে সোসিয়াল মিডিয়ায় রাশিয়ায় মুসলমানদের নিরাপত্তা নিয়ে প্রবোল আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ওই ভিডিও টি শেয়ার করেছে, মুসলমানদের নিয়ে কাজ করা একটি স্বাধাীন সংস্থা Doam.
তাদের শেয়ার করা ভিডিও তে দেখা যাচ্ছে, প্রথমে ওই নারিকে একজন দুষ্কৃতকারী বলেন,” তুমি কেন তোমার মুখ ঢেকে রেখেছো। তখন ওই নারী বলেন কারণ এটা আমার ধর্মে আছে। আসলে মুখ সম্পুর্ণ ঢেকতে বলা হয় না কিন্তু উৎসাহিত করা হয়। কিন্তু তখন ওই দুষ্কৃতকারী বলেন, ” এভাবে জঙ্গিরা থাকে। আর এটা কোনো মুসলিম দেশ নয়, যে এখানে জঙ্গিদের মতন করে সেজে থাকবি।”

তখন ওই রাশিয়ান নারী বলেন, ” আমি রাশিয়ায় জন্মগ্রহণ করেছি এখানেই বড় হয়েছি। তাই আমাকে স্থানীয় আইন শেখাতে এসো না। আমি রাশিয়ার আইন সম্পর্কে জানি।” কিন্তু তারপরও ওই দুষ্কৃতকারী মানতে নারাজ। তাকে দেখে মনে হচ্ছে ইসলামের বিরুদ্ধে কেউ তাকে ব্রেন ওয়াস করে ছেড়ে দিয়েছে।
কোনো যুক্তি, কোনো লজিকই যেন তার কাছে ভিত্তিহীন। সে শুধু এই টুকুই জানে, ইসলাম মানে খারাপ ও জঙ্গিদের ধর্ম। তখন, পাশে তাকা একজন যুবক প্রতিবাদ করেন এবং তিনি বলেন, ”তার ইচ্ছে সে যা পরিধান করবে। তাতে আপনার সমস্যা কোথায়। ”
তখন ওই দুষ্কৃতকারী বলেন, ”যদি কাল এই নারী কোনো জঙ্গি ঘটনা ঘটায়। তখন তো আপনিও তার সাথে ফেঁসে যাবেন। এবং তিনি নিজেকে আইনের লোক বলে পরিচয় দেন।” এজন্য ওই প্রতিবাদ কারী তখন চুপ হয়ে যায়।

তারপর আরো না ভাবে ওই নারীকে হেনস্তা করতে থাকে। একপর্যায় ওই নারীর নাগরিক আইডি পর্যন্ত চাওয়া হয়। তখন ওই নারী বলেন, ” আগে আপনার পরিচয় পত্র দেন, পাসপোর্ট দেন। আমি তো এখানের স্থানীয়, আমি আমার এনআইডি কার্ড দিয়ে দিবো কিন্তু তার আগে আপনার টা দেন। ”
Doam কর্তৃক শেয়ার করা ভিডিও দেখে বোঝা যায়, বিশ্বে ইসলামোফোবিয়া কি আকারে বেড়ে চলেছে। আজ পৃথিবীর কোনো প্রান্তে মুসলমানদের জন্য সুরক্ষিত নয়। বর্তমানে অহরহ ভিডিও দেখা যাচ্ছে, যেখানে মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে।
সুত্রমতে, পশ্চিমা দেশগুলোতে বর্তমানে ইসলাম ধর্ম ইতিহাসের সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। সাথে পশ্চিমা মিডিয়া গুলোর ইসলাম সম্পর্কে নেগেটিভ নিউজই মুসলমানদের ওপর নির্যাতনের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, পৃথিবীতে অন্য কোনো ধর্মের অনুসারীদের ওপর, এত নির্যাতন হয়না, যেমনটা মুসলমানদের ওপর হচ্ছে। সাথে পৃথিবীর কোনো ধর্ম এত দ্রুত গতিতেও ছড়াচ্ছে না। ইসলাম বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ধর্ম। এজন্য আমাদের ওপর চারিদিক থেকে আঘাত আসতে পারে। এজন্য মুসলিম উম্মাকে সচেতন থাকতে হবে।
Source : international News agencies & Special correspondent


